বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : ৫৭ ধারা মুক্ত সাংবাদিকতার বাধা
খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : ৫৭ ধারা মুক্ত সাংবাদিকতার বাধা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৬মি.) খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া।
এ সময় বক্তব্য রাখেন, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি দিলিপ চৌধুরী।
শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন স্বাধীন গণমাধ্যম এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সাংবাদিক নেতারা ৫৭ ধারার সমালোচনা করে বলেন, এ ধারা নিয়ে সাংবাদিক মহলে আতঙ্ক রয়েছে, ৫৭ ধারা মুক্ত সাংবাদিকতার বাধা হবে বলেও মন্তব্য করেন নেতারা।
বর্তমান সরকারকে ৫৭ ধারা নিয়ে আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। সংবাদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের সাহসিকতার সহিত সত্য তুলে ধরার আহ্বান জানান নেতারা।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শহরে কর্মরত পেশাজীবী সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা