বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » আব্বু আম্মুকে মেরে ঝুলিয়ে রেখেছে : শিশু তামিম
আব্বু আম্মুকে মেরে ঝুলিয়ে রেখেছে : শিশু তামিম
বাগেরহাট অফিস :: (২০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে আব্বু প্রথমে আম্মুকে মারপিট করে। পরে আমাকে বলে পুকুরে গিয়ে গোসল করে আস। আমি ছোট ভাই তাহ্মিদকে নিয়ে চলে যাই। এর পরে ঘরে ফিরে দেখি দরজা বন্ধ। আম্মুকে ডাকি কিন্তু সে সাড়া দেয়না। পরে দেখি জানালা খোলা। আব্বু ঘরে নেই। আম্মু ঝুলে আছে। ডাকি কিন্তু কথা বলেনা। আব্বুই আমার আম্মুকে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। পরে পুলিশ আম্মুর লাশ নিয়ে যায়। আব্বুকেও আর দেখিনা’। চিরতরে মাতৃহারা হবার ঘটনার বর্ণনা এভাবেই দিলেন ৯ বছরের শিশু তামিম। আজ ৩ এপ্রিল ২০১৮ তারিখ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের বরইতলা গ্রাম।
পেশাদার মটরসাইকেল চালক এমদাদুল হক বাচ্চু সকাল থেকে ঘরে অবস্থান করে। ২য় স্ত্রী রেশমা বেগমের সাথে ঝঁগড়া ঝাটি প্রায় হয়ে থাকে। মারপিটও করে তাকে। এদিনও ব্যাতিক্রম হয়নি। সন্তানদের সামনেই স্ত্রীকে পিটায় বাচ্চু। কিছুক্ষন পরে সন্তান তামিমকে পাঠিয়ে দেয় গোসলে। নির্জন ঘরে ওই সময় স্ত্রী রেশমার জীবন প্রদীপ নিভিয়ে দেয় স্বামী বাচ্চু। হত্যার এই ঘটনাটি আত্মহত্যার দিকে ধাবিত করতে লাশ ঝুলিয়ে রেখে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে জানালা খুলে পালিয়ে যায় বাচ্চু।
লাশ ঝুলন্ত থাকার খবরই জানানো হল থানায়। সে মোতাবেক অপমৃত্যু মামলা রেকর্ডও হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশেরও নজরে আসে বেশ কিছু আলামত। যা মারপিট ও হত্যার প্রমান বহন করে। খুজে পাওয়া গেলনা রেশমার স্বামীকে। কিআর করার। মামলাতো অপমৃত্যুরই হয়েছে। আপাতত আর কিছুই করার নেই।
নিহত রেশমার শরীরে প্রচুর কালো দাগের কথা উল্লেখ করেছেন সুরতহাল প্রস্তুতকারি কর্মকর্তা পিএসআই মো. তরিকুল ইসলাম। লাশ দাফনের ২/১দিন পরেই মুখ খোলেন শিশু তামিম। বর্ণনা দিলেন তার মাকে কিভাবে তার পিতা হত্যা করেছে। তামিমের মুখের কথা বিভিন্ন জন শোনার পরে চেষ্টা চালানো হয় হত্যা মামলা দায়েরের জন্য। কিন্তু পোষ্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত তা আর হবার নয়।
এ অবস্থায় নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন শিশু তামিমও। তার পিতা লোক লাগিয়ে দিয়েছে তামিমকে তুলে নেওয়ার জন্য। বিষয়টি বুঝতে পেরে তামিমকে খুলনায় নিয়ে রেখেছেন তার মামা ও নানী। ঘটনার পর থেকে আজ অবধি রেশমার ঘাতক স্বামী বাড়ি ফেরেনি। জানা গেছে, সে মোংলায় মাদক ব্যবসাসহ নানা অপরধের সাথে জড়িত।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত