শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা হাজী আব্দুল লতিফ চৌধুরী’র মৃত্যু : বিভিন্ন মহলের শোক প্রকাশ
খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা হাজী আব্দুল লতিফ চৌধুরী’র মৃত্যু : বিভিন্ন মহলের শোক প্রকাশ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) খাগড়াছড়ি জেলার বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবী এবং বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল লতিফ চৌধুরী (৭৫) আজ শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলে, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাণুধ্যায়ী রেখে গেছেন।
তিনি খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি: এর প্রতিষ্ঠাতা সভাপতি, খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক গ্রুপ-এর প্রতিষ্ঠাতা সা: সম্পাদক এবং খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি এর সা: সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা-এর সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর সভাপতি তপন কান্তি দে ও সা: সম্পাদক মো. শওকত উল ইসলাম, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ এর সভাপতি হাজী মাহবুবুল আলম ও সা: সম্পাদক এস এম শফি, খাগড়াছড়ি চেম্বারের ভাইস-চেয়ারম্যান হাজী মো. কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপ এর সভাপতি মো. আবুল হাশেম ও সাংগঠনিক সম্পাদক কে এম ইসমাইল, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি: এর সভাপতি মনতোষ ধর ও সা: সম্পাদক মো. ইউনুছ মিয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি স্বপন সাহা ও সা: সম্পাদক সাধন চন্দ্র দাশ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিদাতা সংগঠনের নেতারা খাগড়াছড়ির পরিবহন সেক্টরের এক সময়ের সাহসী এই অভিভাবকের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রয়াতের স্বজনরা জানিয়েছেন, রবিবার তাঁকে চট্টগ্রামের রাঙ্গুগুনিয়াস্থ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।





খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা