সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ভিক্ষুকদের পূর্নবাসনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
ঝালকাঠিতে ভিক্ষুকদের পূর্নবাসনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
ঝালকাঠি প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ। আজ সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এ আয়োজন করেছে। আয়োজকরা জানান, ভিক্ষুকমুক্ত সমাজ গঠনের লক্ষে মৎস গবাদী, হাঁস মুরগী পালনসহ কুটির শিল্পের কাজের ওপর ভিক্ষুরা তিনদিনের প্রশিক্ষণ প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানে ভিক্ষুক তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে ভিক্ষুকদের পূর্নবাসিত করা হবে।
সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার আলী মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে ঝালকাঠি সদর উপজেলার শতাধিক ভিক্ষুক অংশ নিয়েছেন।





ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২