শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১ অাহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১ অাহত-১
রবিবার ● ২০ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১ অাহত-১

---রাউজান প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) চট্টগ্রামের রাউজানে জীপের (চাঁদের গাড়ি) ধাক্কায় মোস্তাফা কামাল রুবেল (২৮) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। অাজ ২০ মে রবিবার দুপুর ২টায় কুন্ডেশ্বরী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত রুবেল রাউজান ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আহত ওই ব্যক্তির নাম মো. জাহেদ (২৫)। সে একই এলাকার মো. আজিমের পুত্র।

রাউজান হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে রবিবার দুপুরে জীপের (চট্টগ্রাম-ন-১১৩২)’র সাথে অনটেস্ট নতুন টিভিএস মোটর সাইকেলের সংর্ঘষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুলের মৃত্যু হয়।

নিহত রুবেলের বাড়িতে গিয়ে জানা যায়, আড়াই মাস আগে ওমান থেকে বিয়ে করার জন্য দেশে এসেছিল রুবেল। সর্বশেষ গত ৩ দিন আগে নিহত ওমান প্রাবসী রুবেলে সাথে অলিমিয়া হাট আঁধার মানিক এলকার নুরুল ইসলামের কন্যা ফারজানার আকদ অনুষ্ঠান হয়। রবিবার শ্বশুড় বাড়ি থেকে দুধ-পান নিয়ে মেহমানও এসেছেন। কিন্তু রুবেল তার ঘনিষ্ট বন্ধু জাহেদকে নিয়ে বিশেষ কাজে হাটহাজারী যাওয়ার সময়  কুন্ডেশ্বরী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুবেল ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়।

আহত মো. জাহেদ বলেন, রুবেল মোটর সাইকেল চালাচ্ছিল, আমি পেছনে ছিলাম। সে দ্রুত গতিতে চালানোর সময় আমি ধীরে চালানোর জন্য বলেছি। কিন্তু সে দ্রুত গতিতে চালাতে থাকে। পরে সমনে থেকে একটি জীপ আসলে সংঘর্ষ হয়। আমি রাস্তার পাশে পড়ে যায়। আর রুবেল সিএনজি টেক্সীর সাথে ধাক্কা খেয়ে মাথার মগজ বের হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ওসি আব্দুল করিম বলেন, ‘মোটরসাইকেল যোগে হাটহাজারী যাওয়ার পথে জীপ ও মোটর সাইকেল সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গহিরার এক হসপিটালে নিয়ে গেলে অশংকাজনক অবস্থা দেখে রুবেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে লাশ রাখা হয়।





আর্কাইভ