শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুন ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যাচ্ছে গাইবান্ধার মানচিত্র
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যাচ্ছে গাইবান্ধার মানচিত্র
বৃহস্পতিবার ● ২৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যাচ্ছে গাইবান্ধার মানচিত্র

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.) গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের অব্যাহত পানি বৃদ্ধিতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিগত কয়েক বছর ধরে গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে বদলে যাচ্ছে জেলার মানচিত্র। নদ-নদীগুলোতে পানি বাড়ায় পাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। মুহূর্তের মধ্যে ব্রহ্মপুত্রের গর্ভে চলে যাচ্ছে ফসলি জমিও ভিটেমাটি। ভাঙন ঠেকাতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ডান তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হলেও কাজে তেমন গতি নেই। ফলে সরকারের এই উদ্যোগেও ভরসা পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা।

প্রায় এক সপ্তাহে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে ৩০টি পরিবারের সব কিছু। ভাঙন অব্যাহত থাকায় প্রতি মুহূর্তে মাথা গোঁজার ঠাই হারানোর আতংক নিয়ে বসবাস করছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মানুষ। ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধনের পর আশায় বুক বাঁধলেও কাজের কচ্ছপ গতিতে চরম দুশ্চিন্তায় ফেলেছে তাদের। ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে কাজের গতি না বাড়ালে বাস্তুহারা মানুষের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা স্থানীয় জনপ্রতিনিধিদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রতিনিধিরা বলছেন, ভাঙন প্রবণ এলাকাগুলোতে তাদের কাজ শুরু হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলেছে বন্যার পরে জোরেশোরে শুরু হবে প্রকল্পের কাজ। ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের স্থানীয় প্রতিনিধি হাজী মো. মির্জা হাসান বলেন, যেসব জায়গাতে ভাঙন দেখা দিয়েছে সেসব জায়গাতে আমরা বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি। ১লা জুন গাইবান্ধা সদরের বাগুড়িয়া থেকে ফুলছড়ি উপজেলার গণকবর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডানতীরে ভাঙন প্রবণ চারটি পয়েন্টে দুশ’ পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)