শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সাঁওতাল বিদ্রোহ দিবস : পুলিশী বাঁধা উপেক্ষা করে গোবিন্দগঞ্জে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » সাঁওতাল বিদ্রোহ দিবস : পুলিশী বাঁধা উপেক্ষা করে গোবিন্দগঞ্জে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ
শনিবার ● ৩০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁওতাল বিদ্রোহ দিবস : পুলিশী বাঁধা উপেক্ষা করে গোবিন্দগঞ্জে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫০মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল, আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকায় সজ্জিত বিক্ষোভ মিছিলটি জয়পুর-মাদারপুর থেকে শুরু করে কাটা মোড় হয়ে সাপামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে। বিক্ষোভ মিছিলটি সমাবেশ স্থলে যাওয়ার পথে কাটা মোড়ে পুলিশ সাঁওতালদের বাঁধা দেয়ার চেষ্টা করে। কিন্তু বাঁধা অতিক্রম করে সমাবেশ স্থলে পৌঁছে। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে সাঁওতাল বিদ্রোহে সিদু, কানুসহ নাম না জানা শহীদ ও বাগদাফার্মে নিহত শ্যামল, রমেশ, মঙ্গলসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব তারিক হোসেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী গবেষক অধ্যাপক নজরুল ইসলাম, আদিবাসী নেতা এ্যাড. বাবুল রবিদাস, এ্যাড. মুরাদজ্জামান রব্বানী, মানবাধিকার কাজী আব্দুল খালেক, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুধী তীর্কি, গণেশ মুর্মু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, স্বপন শেখ, প্রিসিলা মুর্মু ও অলিভিয়া মার্ডি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর বাগদাফার্মে সংঘটিত ঘটনার পর থেকেই সেখানে আদিবাসী-বাঙালিরা খোলা আকাশের নিচে বসবাস করছে। পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলায় এখনো ক্ষতিগ্রস্তরা আতংকিত জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে সাহেবগঞ্জ-বাগদাফার্মের উদ্বাস্তু মানুষদের জমি ফেরতের দাবি জানান। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের শুরুতেই আদিবাসী শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)