শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » মনির হোসেন সামিটে যোগ দিতে সিঙ্গাপুর
প্রথম পাতা » আন্তর্জাতিক » মনির হোসেন সামিটে যোগ দিতে সিঙ্গাপুর
শনিবার ● ৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনির হোসেন সামিটে যোগ দিতে সিঙ্গাপুর

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) ৮ জুলাই রবিবার থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে আন্তর্জাতিক পানি সপ্তাহ। বিশ্বের ১২৫ টি দেশের প্রায় সহস্রাধিক সংগঠন এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে পরিবেশ, পানি, ক্লিন এনভায়রনমেন্ট সামিট, ওর্য়াল্ড সিটি সামিট, স্মার্ট সিটি সলিউশন নামে একাধিক সামিট অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামিট হচ্ছে ইয়ং ওয়াটার লিডার সামিট। এ সামিটে অংশগ্রহণের জন্য এ বছরের শুরুতে দরখাস্ত আহবান করা হয় পরিবেশ, পানি ও পানি সম্পদ রক্ষায় প্রত্যয়ী তরুণদের মধ্য থেকে। জমাকৃত আবেদনকারীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ, অভিজ্ঞতা ও কমিটমেন্ট পর্যবেক্ষণ করে ৩৫টি দেশের ৭০ জন তরুণকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সামিটে অংশগ্রহণ করার জন্য।

মো. মনির হোসেন এ ৭০ তরুণের মধ্যে একজন। নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি। সামিটের বিভিন্ন সেশনে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে জাতিসংঘের ৮ম মহাসচিব বান কি মুন, শ্রীলংকার প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিংহ, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও অর্থ ও সমাজ পরিকল্পনা বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী থারমেন শানমুগারটনম, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রী মাসাগোজ জুলকিফলি, ইন্দোনেশিয়ার সমুদ্র বিষয়ক মন্ত্রী লুহুত পানজাইতান, সিঙ্গাপুরের তথ্য, যোগাযোগ, সংস্কৃতি,সম্প্রদায় ও যুব বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী সিম আনসহ পানি বিষয়ক বিশেষজ্ঞগণ।

আজ ৭ জুলাই শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মনির হোসেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সদস্য এডভোকেট রুস্তম আলী, সেলিম আল-মাহমুদ, ফাইজুল হক খন্দকার, রুহুল আমীন ও মনির হোসেন সরকার। আর এ প্রতিনিধি দলের সমন্বয়কারী হিসেবে সঙ্গে আছেন নদী গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের উপদেষ্টা ডঃ মো. মঞ্জুরুল কিবরীয়া।

গত ১০ বছর যাবত তরুণদের সংগঠিত করে নদী সুরক্ষায় সচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মনির হোসেন । নদী ভাবনা ও নদী চিন্তার সঙ্গে বেশি সংখ্যক তরুণকে সংযুক্ত করার লক্ষ্যে ‘ইয়ূথ ফর রিভার’ শিরোনামে একটি ক্যাম্পেইনের সূচনা করেন তিনি। বর্তমানে এ ক্যাম্পেইনের সঙ্গে প্রায় সাড়ে চার হাজার তরুণপ্রাণ যুক্ত। এ পর্যন্ত তিনি ১১৫ টি ছোট বড় নদী পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে প্রায় ৫০ টি নদী নিয়ে ফিচার লিখেছেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। চারটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন যা টেলিভিশনে প্রচারিত হয়েছে।

মো. মনির হোসেন বর্তমানে গাজীপুর সদরের দক্ষিণ ছায়াবিথী বসবাস করেন।

মনির হোসেন বলেন, ‘ইয়ং ওয়াটার লিডার সামিট আমাদের জন্য শিক্ষার একটি বড়ক্ষেত্র হতে পারে। পানি, পরিবেশ ও নদী বিষয়ে অভিজ্ঞ বিশ্ব নেতৃবৃন্দসহ বিশেষজ্ঞরা কথা বলবেন ও নির্দেশনা দিবেন যা আমাদের জন্য পাথেয় হবে। ডিস্যালাইনেশন, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার সলিউশন, ওয়াস্ট ওয়াটার রি ইউজ নামে ট্যাকনিক্যাল সেশন থাকবে। ওয়াটার ইনোভেশন নিয়ে সহস্রাধিক স্টলও থাকবে।’





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ