শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ
শনিবার ● ৭ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) গাইবান্ধা সদর উপজেলায় কামারজানি ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা হয়ে পরেছে নদী পাড়ের মানুষ। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিলেও যুবতী মেয়েদের নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। গরু-ছাগল হাঁস-মুরগী অল্পমূল্যে বিক্রি করতে পারলেও ঘর-বাড়ির আসবাপপত্র সরিয়ে নেওয়ার আগেই বাড়ি-ভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নদী পাড়ের মানুষগুলো।

শনিবার সরেজমিনে গেলে দেখা যায়, ঐতিহ্যবাহী কামারজানি বন্দরের ১’শ গজ উত্তরে গোঘাট গ্রাম, আর এই গ্রামটিকে ঘিরে গড়ে উঠেছিল অসংখ্য বসত-বাড়ি। এসব বসত-বাড়িতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস ছিল। অথচ গ্রামটিকে রক্ষার কোন উদ্যোগ গ্রহন করেনি স্থানীয় প্রশাসন। শুধু তাই নয় নদী ভাঙন দেখার কথা যে পানি উন্নয়ন বোর্ডের তারাও সঠিক তদারকী করেনি। ফলে গ্রামটি ধীরে ধীরে গ্রাস করে ফেলছে ব্রহ্মপুত্র। এখন যেসব বসত বাড়ি রয়েছে তারাও অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। কেউ বা বসত-ভিটার গাছ কাঁটছেন, কেউ বা টিনের ছাউনি খুলছেন। অনেকে আবার শেষ সম্বল ঘরটি যত্মসহকারে সরিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছেন।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কোন পদক্ষেপ গ্রহন করেনা কতৃপক্ষ। নদীতে পানি আসলেই তারা বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধে দায়সারা কাজ করে আর আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়েই যাচ্ছে। তারা আরও অভিযোগ করেন, যেখানে ১’হাজার বালির বস্তা ফেলা দরকার সেখানে তারা ১/২’’শ বালির বস্তা ফেলেই কাগজ কলমে ১’হাজার লেখেই রাখছেন। ফলে কিছুক্ষণের মধ্যেই আবার সেসব জায়গা ভেঙে গিয়ে বসত বাড়ি নদী গর্ভে বিলিন হচ্ছে। স্থানীয় বাসিন্দা শাহিনূর বেগম জানান, গত তিন বছর আগেও গ্রামটিতে ছিল প্রায় ১০’হাজার মানুষের বসবাস। সন্তানদের শিক্ষার জন্য ছিল একটি প্রাথমিক বিদ্যালয়। নামাজ পড়ার জন্য ছিল মসজিদ, প্রার্থনার জন্য ছিল মন্দির। এছাড়া প্রতি বছর গ্রামটিতে আয়োজন করা হতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের। কতই না আনন্দের ছিল গ্রামটি কিন্তু এখন সেটি ব্রহ্মপুত্রের অভিসাপে নির্জীব। স্থানীয় বাসিন্দা রুস্তম আলী জানান, যে ভাবে নদী ভাঙছে তাতে দ্রুত ব্যবস্থা না নিলে বিলিন হয়ে যাবে গোঘাট গ্রাম। সেই সাথে নতুন নতুন এলাকা বিলিন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান বলেন, কামারজানির নদী ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখনও বরাদ্দ পাওয়া যায়নি। তবে ভাঙন রোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)