শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হচ্ছে

---আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার বিভিন্ন মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে নতুন নোট বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি কোরবানির পশুর হাটে জাল নোটের ব্যবহার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে ৪৫০টি জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাজনীন সুলতানা বলেন, জাল নোট শনাক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেওয়া যন্ত্রের মধ্যে ১৭০টি ব্যবহৃত হবে ঢাকা অঞ্চলে। বাকি ২৮০টি যন্ত্র ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় ব্যবহার করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি এবং সিটি করপোরেশনের বাইরে ৩টিসহ ঢাকার মোট ২০টি অনুমোদিত পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য ৩৯টি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এসব হাটে ব্যাংকের কার্যক্রম চলবে। এ ছাড়া ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে সেখানকার পশুর হাটে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের দায়িত্ব পালন করবে। এর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষে দায়িত্ব পালন করবে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো।
নাজনীন সুলতানা বলেন, পশুর হাটে ব্যাংক নোট জালকারী চক্রের অপতৎপরতা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, প্রতিটি জাল নোট শনাক্তকারী যন্ত্রের দাম ২ হাজার টাকারও কম। তাই বিপণিবিতানগুলোতে দোকান মালিকেরা নিজ উদ্যোগেই এ ধরনের যন্ত্র রাখতে পারেন।
২৫ হাজার কোটি টাকার নতুন নোট: গ্রাহক চাহিদার ভিত্তিতে ঈদুল আজহা উপলক্ষে ২ থেকে ২০ টাকা মূল্যমানের ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। সারা দেশে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কার্যালয় ছাড়াও বেসরকারি ২০টি ব্যাংকের মাধ্যমে এসব নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করা হবে। একজন গ্রাহক সর্বোচ্চ একবার এবং ৩ হাজার ৭০০ টাকার সমমূল্যের নতুন নোট গ্রহণ করতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকে এসব নতুন নোট বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ঈদুল ফিতরে গ্রাহক চাহিদার বিপরীতে বিভিন্ন মূল্যমানের ১৮ থেকে ১৯ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়। যদিও সে সময় ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি ছিল কেন্দ্রীয় ব্যাংকের। আর গত বছর ঈদুল আজহায় ১৬ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে শুভঙ্কর সাহা বলেন, নতুন নোট সরবরাহের জন্য ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকে চারটি বুথ খোলা হবে। আগ্রহী গ্রাহকদের টোকেন দেওয়া হবে। সেই সঙ্গে গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়া হবে। যাতে করে কোনো গ্রাহক অসৎ উদ্দেশ্যে একবারের বেশি নতুন নোট সংগ্রহের সুযোগ না পান। নতুন নোট নিয়ে ব্যবসা বন্ধে পরীক্ষামূলকভাবে এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ