শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না - সাংসদ ফিরোজা বেগম চিনু
প্রথম পাতা » কৃষি » অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না - সাংসদ ফিরোজা বেগম চিনু
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না - সাংসদ ফিরোজা বেগম চিনু

---
বিলাইছড়ি প্রতিনিধি :: ১৮ডিসেম্বর শুক্রবার রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জা পরিচালনা কমিটির সভাপতি লালছোয়াকলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৩,ম- ৩৩  আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান এ্যাংলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঞ্চগ্যা।
বিশেষ অতিথির বক্ত্যবে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নে প্রধান বাঁধা হচ্ছে অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজি। অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে শান্তি ও অধিকার আদায় করা সম্ভব না। কারণ অস্ত্র কখনো মানুষকে শান্তি ও অধিকার দেয়না। মানুষের ভালোবাসা ও অধিকার পেতে হলে সাধারণ মানুষের সান্নিধ্যে যেতে হবে। অস্ত্র ছেড়ে নিরহ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করুন। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ কখনো কারো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে সকল সম্প্রদায়ের কল্যানে। এই সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি এমন কোন এলাকা বাকী নেই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০২১সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

গীর্জা পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





আর্কাইভ