শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জের বৃদ্ধাশ্রমে আশ্রিতদের ঈদ
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জের বৃদ্ধাশ্রমে আশ্রিতদের ঈদ
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জের বৃদ্ধাশ্রমে আশ্রিতদের ঈদ

---গাইবান্ধা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৭মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৃদ্ধাশ্রমে আশ্রিত অধিকাংশ বৃদ্ধের চোখের পাতায় মোটা রেখা স্পষ্ট। উশখো পাকা চুল। একটু চলাফেরা করলেই বয়সের ভারে হাঁপিয়ে ওঠেন। তবুও প্রতিদিন তারা হেঁটে বৃদ্ধাশ্রমের প্রধান ফটকে কখনো আলতো কখনো পিঠ ঠেঁকিয়ে দাঁড়িয়ে থাকেন যদি দেখা মেলে সন্তানের। আশাভঙ্গের যন্ত্রণা আর হারানো দিনের সুখস্মৃতি বয়ে বেড়ানো বাবা-মা তারা। তাই নিয়তি তাদের কাঁদায়। এমনকি ঈদের আনন্দের দিনেও কাঁদেন তারা। বৃদ্ধাশ্রমটি স্থানীয় কয়েকজন কলেজ পড়ুয়া তরুণের উদ্যেগে গড়ে ওঠা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের পার্শ্বে অবস্থিত বৃদ্ধসেবা বৃদ্ধাশ্রম।
বৃদ্ধাশ্রমের বসবাসকারী ৭১ বছরের ছামিলা বেওয়া। আছেন বৃদ্ধা আমিরুন নেছা, মজিরন বেওয়া, সুফিয়া বেগমসহ অনেকেই। তারা আক্ষেপ করে বলেন, আমরা এখন বাতিলের খাতায়। আমাগো নিয়ে সন্তানদের ভাববার সময় নেই। গত কয়েক ঈদের দিনেও তারা আমাদের খোঁজ নিতে আসেনি। আশ্রমের ৮০ বছরের বৃদ্ধা কদবানু বেওয়া তার অতীতের স্মৃতিচারন করে বলেন সন্তানদের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে কত কষ্ট করেছি নানা দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধসহ নানা সংকটের মুহুর্তেও সন্তানদের আগলে রেখেছি। কিন্তু আজ সন্তানরা বড় হয়ে বিয়ে করে বউ নিয়ে একে একে সবাই যে যার মতো করে থাকতে শুরু করে। ওদের সাথে আমাকে রাখা বোঝা মনে হয়। প্রায় দেড় বছর ধরে এখানে আছি। এখানে আসার পর থেকে ঈদের দিন তাকে কেউ দেখতে আসেনি এটাই বড় দুঃখ। অন্তত ঈদের দিন ছেলে-মেয়ে ও নাতীদের দেখা পাওয়ার আশায় কোনমতে হেঁটে গেটের সামনে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। সন্ধ্যা নেমে গেলেও পরিচিত কাউকে না দেখে চোখের পানি ফেলে রুমে চলে আসেন। মুখ লুকিয়ে নিঃশব্দে মাঝেমধ্যে কাঁদেন। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যান টেরই পান না। বৃদ্ধাশ্রমের অপর এক বৃদ্ধ ইদ্রিস আলী ঈদের নামায আদায় করে ফেরার সময় অশ্র“ ধরে রাখতে পারেননি। তার বুক জুড়ে রাজ্যের দুঃখ। মনে পড়ে সুখের সেই দিনগুলোর কথা। যখন তার সন্তান খুব ছোট, ওই সময় সন্তানকে কোলে-কাঁধে করে ঈদগাহে নিয়ে যেতেন। নামায পড়তেন সঙ্গে নিয়ে। আজ সেই আদরের ছেলে জীবিত থেকেও কাছে নেই।
এ বৃদ্ধাশ্রমের উদ্যোক্তারা জানায়, এখনো মাঝে মধ্যে অনেক বৃদ্ধা এখানে আশ্রয় নিতে আসে, আর্থিক সংকটের কারণে আমরা তাদের ফিরিয়ে দিতে বাধ্য হই। কারণ এখন এ বৃদ্ধাশ্রমে ১৯ জন নারী পুরুষ আছে তাদের পরিচালনা করতেই আর্থিক সংকটে পড়তে হচ্ছে। সরকারি সহযোগিতা ও সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে আমাদের এ বৃদ্ধাশ্রমটি পরিচালনা করতে সহজ হতো।





আর্কাইভ