শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের রেল লাইনের উপর দিয়ে মাটি নেয়ার অভিযোগ : রেল কর্তৃপক্ষ নীরব
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের রেল লাইনের উপর দিয়ে মাটি নেয়ার অভিযোগ : রেল কর্তৃপক্ষ নীরব
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের রেল লাইনের উপর দিয়ে মাটি নেয়ার অভিযোগ : রেল কর্তৃপক্ষ নীরব

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধ:: গাজীপুরের কালীগঞ্জে সরকারী রাস্তা কেটে রেল লাইনের উপর দিয়ে স্থানীয় প্রভাবশালীদের ট্রলি (ইছার মাথা) দিয়ে ইট ভাটায় মাটি নেয়ার ঘটনা ঘটছে, এই ব্যবস্থা করে দেয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে ৷ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রেল লাইনের উপর দিয়ে ট্রলি (ইছার মাথা) চলাচল বন্ধের দাবি এলাকাবাসীর৷
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয়রা আমাদের প্রতিনিধিকে জানায়, কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় স্থানীয় প্রভাবশালী ইট ভাটার মালিকরা রেলওয়ে কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে মোটা অংকের বিনিময়ে ম্যানেজ করে সরকারি রাস্তা কেটে রেলের উপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ট্রলি (ইছার মাথা) দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ৷ মাটি ভর্তি ট্রলি (ইছার মাথা) চলাচলে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের চৌধুরী বাড়ী হইতে শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় ৷ বর্ষাকালে রাস্তার এসব ফাটলগুলো বড় ধরনের গর্তে পরিণত হয়ে রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পরার সম্ভবনা রয়েছে ৷ আর যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা৷

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি প্রতিনিধিকে জানান, স্থানীয় প্রভাবশালী ইট ভাটার মালিকরা রেলওয়ে কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে ম্যানেজ করেই সরকারি রাস্তা কেটে প্রতিনিয়ত লরি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ৷ আনোয়ার সাহেব একজন সরকারি কর্মকর্তা হয়ে সরকারের স্বার্থ না দেখে নিজের স্বার্থ দেখছেন৷ আনোয়ার সাহেবের এ সব কর্মকান্ড দেখার কি কেউ নেই?

এ ব্যাপারে রেলওয়ে কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আমাদের গাজীপুর প্রতিনিধিকে জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল কালীগঞ্জ আড়িখোলা, বাগারপাড়া ও চৌধুরী বাড়ীসহ বিভিন্ন জায়গা দিয়ে রেল লাইনের মাটি কেটে রাস্তা তৈরী করে মাটি কেটে নিচ্ছে ৷ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ৷ কিন্তু কোন ট্রলির (ইছার মাথা) মালিকদেরকে ধরতে পারিনি৷ তাদের ধরতে পারলে দ্রুত আইনগত ব্যবস্থা নিব৷

এ বিষয়ে রেলওয়ে ভৈরব থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, রেল লাইন কেটে রেলের উপর দিয়ে ট্রলি (ইছার মাথা) ভর্তি করে মাটি নেয়ার বিষয়ে কোন অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷





আর্কাইভ