শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » হিজড়াদের জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ডেইরী ফার্ম উদ্বোধন
প্রথম পাতা » গাইবান্ধা » হিজড়াদের জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ডেইরী ফার্ম উদ্বোধন
শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিজড়াদের জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ডেইরী ফার্ম উদ্বোধন

---গাইবান্ধা প্রতিরিধি ::  (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মি.)  পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধা জেলা পুলিশের সহযোগিতায় ঢাকাস্থ উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাইবান্ধার হিজড়া উন্নয়ন সংস্থাকে বিনামূল্যে ৫টি গাভী ও ৩টি বাছুর প্রদান করা হয়। গতকাল শুক্রবার এই গাভীগুলো দিয়ে গাইবান্ধা জেলা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় হিজড়াদের বাড়ি সংলগ্ন ‘উত্তরণ ডেইরী ফার্ম’ এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপি¬ন) হাবিবুর রহমান ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি আব্দুল মজিদ, পৌরসভার প্যানল মেয়র জিএম চৌধুরী মিঠু, ঢাকা উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি মৌ খাতুন প্রমুখ।
উলে¬খ্য, ঢাকার উত্তরণ ফাউন্ডেশন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বাংলাদেশের পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১১ সাল থেকে নানা জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়াও ওই সংগঠনটি পথশিশুদের শিক্ষার উন্নয়নেও কার্যক্রম পরিচালনা করছে। উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে এই লক্ষ্য বাস্তবায়নে উত্তরণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া ব্যক্তিগত উদ্যোগে এ জেলার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় ঢাকাস্থ উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান তার ফাউন্ডেশনের মাধ্যমে গাভী প্রদানসহ হিজড়াদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন।
গাইবান্ধায় হিজড়াদের ‘উত্তরণ ডেইরী ফার্ম’ উদ্বোধনকালে এ জেলার হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে গাভী ও বাছুর প্রদান ছাড়াও আরো নানা কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হবে বলেও হাবিবুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, অবহেলিত এই জনগোষ্ঠী আমাদের সমাজে নানাভাবে নিগৃহীত এবং অধিকার বঞ্চিতভাবে অমানবিক জীবনযাপন করছে। সুতরাং তাদের কল্যাণে তাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহবান জানান। তিনি উলে¬খ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীকে সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে তাদের অধিকার আদায় ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)