শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
মহালছড়ি প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মানিকছড়ি নামক দুর্গম এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে সেনাবাহিনী। আজ ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় শুরু হয়ে টানা দুপুর ১টা পর্যন্ত কমপক্ষে ২ শতাধিক রোগীকে মহালছড়ি জোনের আর এম ও ক্যাপ্টেন মো: ইমরান জুয়েল এর মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
এ সময় এলাকার হেডম্যান-কার্বারী ও গন্যমান্য বর্গগণ উপস্থিত ছিলেন।
এ সময় জোনের প্রতিনিধিরা জানান, বিভিন্ন সময় এলাকায় গরীব দুঃখীরা টাকা পয়সার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে হয়। এলাকার অবস্থা ও জনগণের দুর্বিষহ জীবন যাপনের কথা বিবেচনা করে জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয়। কারণ সেনাবাহিনী সব সময় দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল দুর্গম এলাকায় গিয়ে এ ধরণের কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১