শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দর দিয়ে প্রথমবার পণ্য যাচ্ছে ভারত -নেপালে ট্রানজিট সুবিধায়
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দর দিয়ে প্রথমবার পণ্য যাচ্ছে ভারত -নেপালে ট্রানজিট সুবিধায়
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মংলা বন্দর দিয়ে প্রথমবার পণ্য যাচ্ছে ভারত -নেপালে ট্রানজিট সুবিধায়

---বাগেরহাট অফিস :: (২০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মি.) মংলা বন্দর দিয়ে প্রথমবার পণ্য যাচ্ছে ভারত -নেপালে ট্রানজিট সুবিধায়২৫ হাজার ৩৫০ মেট্রিক টন সার এ সারের রফতানি মূল্যএক কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা ।ভারত, ভুটান ও নেপাল ট্রানজিট (বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহার) সুবিধার জন্য মংলাবন্দর ব্যবহার করবে, এমন নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছে। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। দেরিতে হলেও তা বাস্তবায়ন হয়েছে। চীনের একটি বন্দর থেকে ২৫ হাজার ৩৫০ মেট্রিক টন সার নিয়ে বৃহস্পতিবার (৪ অক্টোবর) মংলা বন্দরে নোঙ্গর ফেলেছে সেন্ট ভিনসেন পতাকাবাহী ‘এম ভি ঠেটো টোকজ’ নামে একটি বিদেশি জাহাজ। মংলা বন্দরে ট্রানজিট সুবিধা নিয়ে জাহাজের থেকে পণ্য খালাসের পর তা স্থল পথে নেপালে যাবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। বন্দরের হারবাড়িয়ার ৭ নাম্বার বয়ায় বর্তমানে সারবাহী ওই বিদেশি জাহাজটি অবস্থান করছে।
বিদেশ থেকে আসা এ সার আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশের মেসার্স লিটমন শিপিং লি. এর ব্যাবস্থাপক সৈয়দ মূর্তজা আলী বাপ্পী এপ্রতিবেদককে বলেন,‘এম ভি ঠেটো টোকজ’ থেকে প্রাথমিকভাবে ছোট লাইটারেজে (কার্গো জাহাজ) করে সার খালাস করে পরে তা যশোরের নোওয়াপাড়ায় নেওয়া হবে। সেখান থেকে বেনাপোল রুটের মাধ্যমে ভারতের বীরগঞ্জ কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে মালবাহী ট্রেনে করে সারগুলো নেপালে যাবে।’ নেপালের সঙ্গে ট্রানজিট চুক্তির পর মংলা বন্দরের মাধ্যমে এই প্রথম পণ্য রফতানি হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন,গতকাল ‘বৃহস্পতিবার বিকেলে থেকে ওই জাহাজে শ্রমিক বুকিং দিয়ে সার খালাসের কাজ শুরু হবে। জাহাজের থেকে পণ্য খালাস করতে এক সপ্তাহ সময় লাগবে।’দেড় মাস আগে চীন থেকে এ nটি বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজে করে আনা নেপাল সরকারের জন্য আসা এ সারের আমদানি মূল্য এক কোটি ১১ লাখ ৫৪ হাজার এবং তার রফতানি মূল্য এক কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা বলে জানিয়েছেন আর্ন্তজাতিক আমদানিকারক আমিনুর রশিদ। বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান দেশ ড্রেডিং কর্পোরেশনের এ মালিক আরও জানান, চীন থেকে আমদানি করা এক হাজার মেট্রিক টন ঢালাই সারের মূল্য ৪৪০ ডলার। এরপর সারগুলো স্থানীয়ভাবে মোড়কজাত করার পর এক হাজার মেট্রিক টন সার রফতানি করা হবে ৫২২ দশমিক ২০ ডলারে। চীন থেকে মোট ২৫ হাজার ৩৫০ মেট্রিক টন সার আমদানি করা হয়েছে। বন্দর সূত্র জানায়, সরকার অনেক আগেই ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধার দিয়ে মংলাবন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়ার পর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও কার্জত বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। সূত্র জানায়, ট্রানজিটের বিপরীতে কোনও শুল্ক আদায় করার সুযোগ নেই। তবে এই পণ্য পরিবহনের জন্য অবকাঠামো ব্যবহারসহ তা রক্ষণাবেক্ষণ ও এর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য মাশুল আদায় করা যাবে। বার্সেলনা কনভেনশনের ধারা ৩ এ ট্রানজিটের অধিকার দিয়ে কোনও ধরনের অর্থ নেওয়া যাবে না। তবে ট্রানজিট পরিচালনার ব্যয় নির্ধারণ করে তা আদায় করার সুযোগ রয়েছে। গ্যাটের পঞ্চম ধারার ৩ থেকে ৬ উপধারার শর্ত অনুসারে দুই ভাগে এ মাশুল আদায় করা যায়। তবে বাংলাদেশের শুল্ক আইনে ট্রানজিট বাবদ ফি ও সার্ভিস চার্জ আরোপ-সংক্রান্ত ধারা ১২৯ অর্থবিল ২০১১-১২ দ্বারা বাতিল করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ট্রানজিট মাশুল আরোপের কোনও সুযোগ নেই। এদিকে মোংলা বন্দরের পণ্য আমদানিকারক ব্যবসায়ী এইচ এম দুলাল ও সৈয়দ জাহিদ হোসেন বলেন, ‘ভারত, নেপাল ও ভুটান মংলাবন্দরের ট্রানজিট (বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহার) ব্যবহারের ফলে এ বন্দরে পণ্য খালাস-বোঝাইয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে। একই সঙ্গে জাহাজের সংখ্যাও বাড়বে। এ জন্য এ অঞ্চলে কর্মসংস্থান যেমন বৃদ্ধি পাবে তেমনি অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হবে।’ তারা আরও বলেন, ‘ট্রানজিটের ফলে মোংলা বন্দরের ওপর চাপ বাড়বে। এ জন্য বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। বন্দরের ফেয়ারওয়েতে ড্রেজিংয়ের প্রয়োজন, জেটিতেও যেন আট মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে তার জন্য ড্রেজিং করতে হবে। ড্রেজিং না করার কারণে বেশিরভাগ জাহাজের অর্ধেক পণ্য চট্রগ্রাম বন্দরে খালাস করতে হয়। জাহাজের সব পণ্য যাতে মোংলা বন্দরে খালাস করতে পারে সে জন্য দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে।’
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান এ প্রতিবেদককে বলেন, ‘মংলা বন্দরে ট্রানজিটের ব্যাপারে আমরা অনেক আগে থেকেই প্রস্তুত আছি। তবে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ