শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » কালের বিবর্তনে বিলুপ্ত ছনের ছাউনি
প্রথম পাতা » গাইবান্ধা » কালের বিবর্তনে বিলুপ্ত ছনের ছাউনি
শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালের বিবর্তনে বিলুপ্ত ছনের ছাউনি

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: দিন-দিন কমে যাচ্ছে গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী ছনের ছাউনির তৈরি ঘর। কিছুদনি আগেও প্রতিটি পাড়া-মহল্লায়, গ্রাম-গঞ্জের সেই চির চেনা ঘরের ছনের ছাউনির প্রচলন দিন দিন কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। আধুনিকতার উৎকর্ষতায় বর্তমানে ছনের তৈরি খর বিলুপ্তির পথে বললেই চলে। খুব বেশি দিন আগের কথা নয়, যেখানে প্রতিটি গ্রাম-গঞ্জের ২-৪ টি ছনের তৈরি ঘর চোখে পড়ত। কিন্তু বর্তমানে কয়েকটি ইউনিয়ন মিলেও সেই সময়ের ছনের তৈরি ঘর চোখে পড়ে না। বর্তমান দিনে টিনের অত্যাধুনিক ব্যবহারের ফলে ছনের ছাউনির তৈরি ঘর বিলুপ্তি হচ্ছে।
গাইবান্ধা সদরসহ উপজেলার গ্রাম-গঞ্জের মাঝে মধ্যে ২/১ টি ছনের ছাউনির ঘর দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় যে, আজ থেকে ২৫-৩০ বছর আগেও গ্রামের প্রায় প্রতিটি বাড়ীতে ছনের ছাউনির ঘর ছিল। নিম্নবৃত্তের মানুষ এই ছন দিয়ে ঘরের ছাউনি দিত। তারাই এই ঘরকে গরিবের এসি ধর বলে। উচ্চবৃত্তবানরা শখের বসে কখনও কখনও পাকা ঘরের চিলকোঠায় ছন ব্যবহার করত।
গাইবান্ধা সদর উপজেলা গিদারী ইউনিয়নের শালু মিয়া বলেন, বছর খানেক আগেও আমাদের বাড়ীর সবকয়েকটি ঘর ছনে ছাউনি ছিল। এখন আধুনিকতার ছোঁয়ায় এখন আর আমাদের বাড়ীতে ছনের ঘর নেই।
এছাড়াও বছর বছর ছন পরিবর্তন করতে হয়। এ কারণে অনেকে ছনের ঘরকে ঝামেলা মনে করে। একারণে ছনের ছাউনির ঘরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হারিয়ে যেতে বসেছে বাঙালীদের ঐতিহ্যবাহী এই চিহ্নটি। হয়তো সেই আর বেশি দুরে নয়, যে দিন ছনের ছাউনির ঘরের কথা মানুষের মন থেকে চির তরে হারিয়ে যাবে। আর আগামী নতুন প্রজন্ম রুপকথার গল্পেই এই ঘরকে স্থান দিতে স্বাচন্দবোধ করবে। তবে কেউ কেউ পূর্ব পুরুষদের স্মৃতি ধরে রাখতে অনেকেই ২/১ টা ছনের ছাউনির ঘর টিকিয়ে রেখেছেন। এখন কালের আবর্তনে হারিয়ে যেতে বসেছে এই গ্রামীন ঐতিহ্যবাহী ছনের ছাউনির তৈরি ঘর।





আর্কাইভ