শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

---
ষ্টাফ রিপোর্টার :: বুধবার ৩০ ডিসেম্বর চলছে রাঙামাটি পৌরসভা নির্বাচন ২০১৫ এর ভোট গ্রহণ ৷ ৪ টি কেন্দ্রে ঘুরে দেখাগেছে ভোটাররা উত্‍সাহ উদ্দীপনার মধ্যো দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে৷ আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরী দলীয় প্রতীক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাইফুল ইসলাম চৌধুরী দলীয় প্রতীক ধানের শিষ,জাতীয় পার্টি (এরশাদ)’র শিবু প্রসাদ মিশ্র দলীয় প্রতীক লাঙ্গল, পিসিজেএসএস সমর্থীত স্বতন্ত্র প্রার্থী গঙ্গামানিক চাকমা নারিকেল গাছ, ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি কম্পিউটার প্রতীক নিয়ে প্রতিদন্দীতা করছেন৷
রাঙামাটি সরকারী কলেজ কেন্দ্রে পুরুষ ১৪৭৫ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন৷ সকাল সার ৯ টা পর্যন্ত ১৫% ভোট ভোটাররা ভোট প্রদানের কথা জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আপ্রু মারমা৷ গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ২০১৪০ মহিলা ভোটার ১২২৬ জন৷ এখানেও ১৫-২০% ভোট গ্রহণের কথা জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ নাজিম উদ্দিন৷ গোধুলী আমানতবাগ স্কুলে একজন মেয়র প্রার্থীর পক্ষে এক যুবক জাল ভোট দিতে গেলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনৈক যুবককে প্রথমিকভাবে শাসিয়ে ছেড়ে দেন৷
---
এসময় গোধুলী আমানতবাগ স্কুলে নিজের ভোট প্রদান করতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নেতা এডভোকেট দীপেন দেওয়ান৷ তার কাছে প্রথমিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন প্রাথমিক ভাবে নির্বাচনী পরিবেশ ভাল লাগছে৷ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী এ পরিবেশ বজায় রাখার জন্য তিনি আহবান জানান৷ তার দলীয় মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী (ধানের শিষ) এবার নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি কতটুকু আশাবাদী জনতে চাইলে এডভোকেট দীপেন দেওয়ান বলেন জালভোট বন্ধ করা গেলে তার দলীয় প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী৷ ভেদভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোটার ১৮২১ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আহসান জানান ২ ঘন্টায় ২৫% ভোটাররা ভোট প্রদান করেছেন৷ পাশাপাশি স্থানে পুরুষ কেন্দ্রের ভোটার ২১২১ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মজিবুর রহমান জানান সারে তিন ঘন্টায় ৭০০ ভোট প্রদান করেছেন ভোটাররা৷ রাঙাপানি যোগেন্দ্র দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ৯৯৩ মহিলা ভোটার ৯১৬ জন৷ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শামসুল হক জানান সকাল থেকে তার কেন্দ্রের ৪৫% ভোটার ভোট প্রদান করেছেন৷ এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যথাযত নয় বলে স্থানীয়রা দাবি করেছেন৷ এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কেন্দ্রে এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান৷ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা গেছে সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন, রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ এর রিটার্নিং অফিসার মোসত্মফা জামান, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত্‍ হোসেন কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন৷ রাঙামাটি পৌরসভায় ২৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, বেলা সারে ১২ টা পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷





আর্কাইভ