শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » বিজয়ের মাসেই সংস্কার হয় শহীদ মিনার ও গণ কবর
প্রথম পাতা » গাইবান্ধা » বিজয়ের মাসেই সংস্কার হয় শহীদ মিনার ও গণ কবর
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ের মাসেই সংস্কার হয় শহীদ মিনার ও গণ কবর

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোয়ালেরঘাট গণ কবর ও কেন্দ্রীয় শহীদ মিনারের চলছে সংস্কার ও মেরামতের কাজ। বিজয়ে দিবস বাকি আছে আর মাত্র ৮দিন। অথচ এখনো কাজ অনেক বাকি। নতুন প্রজন্মকে স্বাধীনতার স্মৃতি জানিয়ে দেওয়া এবং স্মরণ করে রাখার মতো একমাত্র মাধ্যম হচ্ছে শহীদ মিনার, গণ কবর ও স্মৃতিসৌধ। শুধু মাত্র বিজয়ের মাস আসলেই মনে পড়ে শহীদ মিনার, গণ কবর ও স্মৃতিসৌধ। আর তখনেই সংস্কার, মেরামত ও পরিচর্যা করা হয় ওই সব গৌরবান্বিত স্মৃতিকে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু বলেন, জাতি আমাদেরকে স্মরণ রাখলেও যারা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজন এবং তাদের স্মৃতিসৌধের প্রতি অনেকটা অবহেলা রয়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলার গোয়ালঘাট গণ কবরের শায়িত রয়েছে হাজারো শ্রেষ্ঠ সন্তানের মরা দেহ। দুঃখের বিষয় সেই গণ কবরটি এখন সুরক্ষিত করা হয়নি। সবেমাত্র কাজ শুরু হয়েছে। গণ কবরের পাশ দিয়ে চলে গেছে তিস্তা নদী। যে কোন সময় ধসে যেতে পারে গণ কবরটি। তাই গণ কবরটি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি বীরমুক্তিযোদ্ধাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশিভাগ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নেই শহীদ মিনার। জাতীয় দিবস আসলে ভ্রাম্যমান উপায়ে নির্মাণ করা হয় শহীদ মিনার।
উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, গণ কবর মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করা হবে।





আর্কাইভ