শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৫টি আসনের ৪টিতে নির্বাচন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৫টি আসনের ৪টিতে নির্বাচন
শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার ৫টি আসনের ৪টিতে নির্বাচন

---গাইবান্ধা প্রতিনিধি :: জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার ৫টি আসনের মধ্যে রোববার ৪টি আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট বাক্সসহ ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচন উপকরণ পৌছানোর ব্যবস্থা করা হয়েছে। গাইবান্ধার চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচন উপকরণ পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতে এ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী জাতীয় পার্টি (জাফর) মনোনীত ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মারা যাওয়ায় ওই আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে ৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। এরমধ্যে গাইবান্ধা-১ আসনে ১১ জন, গাইবান্ধা-২ আসনে ৭ জন, গাইবান্ধা-৪ আসনে ৭ জন ও গাইবান্ধা-৫ আসনে ৫ জনসহ এই ৪টি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট গ্রহণের জন্য ৪টি আসনে মোট ৪৭৩টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে ৪৭৩ জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৬৮৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৫ হাজার ৩৭০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।
এসব আসনে ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৬ লাখ ৭১ হাজার ৮০ জন পুরুষ এবং ৭ লাখ ২ হাজার ৭৮৫ জন মহিলা ভোটার রয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)