শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শিশুদের মুখে অভিযোগ শুনে সমাধানের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শিশুদের মুখে অভিযোগ শুনে সমাধানের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক
বুধবার ● ৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে শিশুদের মুখে অভিযোগ শুনে সমাধানের প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক

---খাগড়াছড়ি প্রতিনিধি :: জেলার স্কুল পড়ুয়া শিশুদের যাপিত জীবনের নানা সমস্যা এবং অভিযোগ শিশুদের মুখে শুনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুরে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের নানা রকম সমস্যা আর শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশনে তিনি এ দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইভটিজিং নিয়ে প্রশাসন অধিক সচেতন। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের কাছে এই বিষয়টি জিরো টলারেন্স। স্কুলে কিশোরীদের বয়:সন্ধীকালীন সমস্যাকে স্পষ্টভাবে বলতে পারার জন্য এনসিটিএফ সদস্যদের অভিবাদন জনান। স্কুলে কোন ছাত্রীর হঠাৎ সমস্যা হলে যাতে উপকরণ সহজপ্রাপ্য হয় সে দাবীর প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি প্রথমে একটি স্কুলে জেলা প্রশাসকের পক্ষ হতে উপকরণ সরবরাহের পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দেন। জেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিয়ে শুরু করবেন বলেও তিনি মত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উপজেলা নির্বাহী অফিসারদের নিজ উপজেলায় উদ্যোগ গ্রহনেরও অনুরোধ করেন। ।
দাতা সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এনসিটিএফ সভাপতি স্কুল শিক্ষার্থী রৌদ্র ত্রিপুরার সভাপতিত্বে ও সহ-সভাপতি ছাত্রী জবা ত্রিপুরা আর নুসরাত জাহান জুঁই-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. চাহেল তস্তরী, সদর উপজেলা নির্বাহী অফিসার খান মো: নাজমুস শোয়েব, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ ও আব্দুল্লাহ আল বাকিউল বারী প্রমূখ।
অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাবারাং সংস্থার কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা। এনসিটিএফ সদস্যদের দ্বারা উপস্থাপিত সমস্যাগুলোর মধ্যে বর্ষায় চেংগী নদীর পানী বেড়ে গেলে স্কুলে, হাসপাতালে বা বাজারে যাতায়াতের সমস্যা, পরীক্ষায় অংশগ্রহণে সমস্যা, গ্রামের অধিকাংশ পরিবার স্বাস্থ্যসম্মত টয়লেট বিষয়ে সচেতন না হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশের হুমকি, কিশোরীদের বয়:সন্ধিকালীন সমস্যাকে এখনও পরিবারে বা সমাজে ভালো চোখে না দেখার কারণে বিদ্যালয়ে অপ্রত্যাশিত সমস্যায় অনুবিধা পড়তে হয়, রাস্তাঘাটে, দোকানে বা খেলার মাঠের পাশ দিয়ে হাঁটার সময় বখাটে ছেলেদের কাছ থেকে ইভ টিজিংয়ের শিকার, শিক্ষক দ্বারা শারীরিক শাস্তি ও প্রাইভেট পড়তে বাধ্য করার মতো পরিবেশ তৈরি, স্কুলের টয়লেটগুলোতে সঠিক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, শিশু পার্ক বা বিনোদন কেন্দ্রের অপ্রতুলতা, বোর্ড পরীক্ষার সময় রাস্তায় র‌্যালী বা মিছিলের মতো কর্মসূচির মাধ্যমে ট্রাফিক জ্যাম সৃষ্টি অন্যতম।
এনসিটিএফ সদস্যদের দ্বারা উপস্থাপিত সমস্যাসমূহ নিয়ে পরামর্শমূলক, জবাবদিহিতামূলক আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. চাহেল তস্তরী, সদর উপজেলা নির্বাহী অফিসার খান মো: নাজমুস শোয়েব, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার জাবারাং নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক জীতেন বড়–য়া, মৌজা প্রধান হেডম্যান নিবুল লাল রোয়াজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী ও পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
শিশুদের সাথে এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আর্কাইভ