শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » সারাদেশে উচ্চমাত্রার ভূমিকম্প অনূভূত : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
প্রথম পাতা » কৃষি » সারাদেশে উচ্চমাত্রার ভূমিকম্প অনূভূত : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে উচ্চমাত্রার ভূমিকম্প অনূভূত : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

---
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: সারাদেশে উচ্চ মাত্রার ভূমিকম্প অনূভূত বাংলাশের সময় ৫.০৭মিনিটে রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৬.৮ । এর উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমপাল থেকে ৩৩ কি.মি. পূর্ব-উত্তর-পূর্বে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।

এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সারাদেশের ঘুমন্ত মানুষ। রাজধানীবাসীর বেশিরভাগ বাসার ছাদে কিংবা রাস্তায় নেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে। ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৫১ কিলোমিটার। পূর্ব ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে সারাদেশের মানুষের মধ্যে বড় ধরণের আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পযর্ন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘুমন্ত লোকজন বুঝতে পেরে আতংকিত হয়ে রাস্তায় নেমে আসে।

শীতের ভোরে ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার পর অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন। রাজধানীর জুড়াইনে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। রাজধানীতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা সুস্মিতা শাহরীন বলেন, কাঁপুনিতে ঘুম ভাঙার পর তিনি ভূমিকম্পের বিষয়টি টের পান। তখনও ঘরের সবকিছু দুলছিল।

“বাবা-মায়ের সঙ্গে আমি দ্রুত নিচে নেমে আসি। এটা খুবই জোরালো ছিল।”

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অধিকাংশ রাজ্যে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ভারতের ওই অঞ্চলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শরৎ দাস জানান।

ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সিলেট অঞ্চল দিয়ে যাওয়া ডাউকি ফল্টের কারণে বাংলাদেশও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে বলে ভূতত্ত্ববিদরা সতর্ক করে আসছেন। এদিকে রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতিকর সংবাদ পাওয়া যাযনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)