শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » রাফির হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র পথসভা
প্রথম পাতা » গাইবান্ধা » রাফির হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র পথসভা
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাফির হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র পথসভা

---গাইবান্ধা প্রতিনিধি :: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে রবিবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি বাজার, বাদিয়াখালি স্টেশনে ও রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘোষিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
পথসভা চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য প্রতিভা সরকার ববি, প্রভাষক তপন কুমার বর্মণ, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব, মিতা হাসান প্রমুখ। বক্তারা বলেন লুটপাট-দুর্নীতি-বিচারহীনতা-গণতন্ত্রহীনতার কারণে সমাজে এমন বর্বর ঘটনা বেড়েই চলেছে। এসব বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নির্মাণ করতে হবে শোষণহীন ও বৈষম্যহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা। বক্তারা নুশরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পথসভা শেষে গণসংগীত পরিবেশন করা হয়।

চিনিকলে কর্মচারীদের ৫ মাসের বেতন বাকী, আখচাষীদের পাওনা সাড়ে ১১ কোটি টাকা
গাইবান্ধা :: অবশেষে সরকার নির্ধারিত দরের চেয়ে কেজিতে ৫ টাকা কম দরে মজুদ ১লক্ষ মেট্রিক টন চিনি বিক্রি শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি)। নির্ধারিত দর পাঁচশ’ কোটির স্থলে সাড়ে চারশ’ কোটি টাকায় এ চিনি বিক্রি করে রংপুর চিনিকলসহ সংস্থার নিয়ন্ত্রণাধীন চিনিকলগুলোতে চাষীদের সরবরাহ করা আখের বকেয়া মূল্য ও শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া বেতনভাতা পরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী বকেয়া রয়েছে রংপুর চিনিকলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলে আখ সরবরাহের চার মাসের মধ্যে সরবরাহ করা আখের সাড়ে ১৬ কোটি টাকার মধ্যে দুই কিস্তিতে পৌনে ৭ কোটি টাকা পরিশোধ করা হলেও এখন পর্যন্ত বকেয়া রয়েছে সাড়ে ১১ কোটি টাকা। গত নভেম্বরের পর থেকে এখনও পরিশোধ করা হয়নি এখানকার ৭শ’ ৮৭ জন শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতনভাতা। চলতি মাস (এপ্রিল) নিয়ে পাঁচ মাসে এ বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি টাকায়। এরফলে সরবরাহ করা আখের মূল্য না পেয়ে হতাশ হয়ে আখ চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন আখচাষীরা। অন্যদিকে ধারদেনা করে ও চড়া সুদে বিভিন্ন এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। প্রতিদিন চিনিকলে এসে হাজিরা খাতায় সই করলেও কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা।
এ সব অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, বেসরকারী চিনিকলগুলোর সাথে প্রতিযোগিতার কারণে রংপুর চিনিকলসহ সকল সরকারি চিনিকলের উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় টাকার অভাবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তার বেতন এবং চাষীদের পাওনা বিপুল অংকের টাকা পরিশোধ পরিশোধ করা যায়নি। তবে সরকারের হস্তক্ষেপে অচিরেই এ সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে।
রংপুর চিনিকল সূত্রে জানা গেছে, গত বছরের সাত ডিসেম্বর এ চিনিকলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের সূচনা করে এ বছরের ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত ৭০ দিনে ৫৬ হাজার ২৬৩ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়েছে ২ হাজার ২৪৩ মেট্রিক টন। মিলস গেটসহ আটটি সাবজোনের চাষীদের সরবরাহ করা এ আখের মূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সপ্তাহে সরবরাহ করা আখের মূল্য বাবদ চাষীদের মাত্র পৌনে ২ কোটি টাকা পরিশোধ করা হয়। বাকী ১৬ কোটি ৫০ লক্ষ টাকার মধ্যে গত ১১, ১২ ও ১৩ এপ্রিল ৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের নভেম্বর মাসের পর থেকে বেতন-ভাতাও পরিশোধ করা হয়নি টাকার অভাবে। চলতি মাস (এপ্রিল) পর্যন্ত বেতন-ভাতার বকেয়া টাকার পরিমাণও দাঁড়িয়েছে ৬ কোটি টাকায়। এ ছাড়াও চিনিকলের নিজস্ব খামারের আখ উৎপাদন ও পরিচর্যার কাজ, ঠিকাদারের পাওনা, ভ্যাট-ট্যাক্সসহ রয়েছে প্রায় ৬ কোটি টাকা। এ সব কারণে বর্তমানে চিনিকলের সামগ্রিক কর্মকান্ড এক রকম স্থবির হয়ে পড়ছে।
জানা গেছে, কেবলমাত্র রংপুর চিনিকলের গুদামেই অবিক্রিত অবস্থায় পড়ে আছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৪ হাজার মেট্রিক টন চিনি। বিএসএফআইসির আওতাধীন অন্য চিনিকলগুলোতে বর্তমানে মজুদ আছে ৩৫০ কোটি টাকার ৭০ মেট্রিক টন চিনি। একই সাথে মজুদ আছে সংস্থার আমদানী করা পাঁচশ’ কোটি টাকার এক লক্ষ মেট্রিক টন চিনি। তবে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমদানীকরা এক লক্ষ মেট্রিক টন চিনি হ্রাসকৃত মূল্যে সাড়ে চারশ’ কোটি টাকায় বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করায় ইতিমধ্যে তা বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। এ চিনি বিক্রি শেষ হলে বেতনভাতা ও চাষীদের পাওনা টাকা পরিশোধ করা হবে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আনোয়ার হোসেন আকন্দ এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, উর্ধতন হস্তক্ষেপে দ্রুতই সমাধান হচ্ছে এ সমস্যার। দেশের বেসরকারী চিনিকলগুলোতে বিদেশী র-সুগার থেকে উৎপাদিত চিনির চেয়ে অনেক উন্নতমানের হওয়ায় ইতিমধ্যে বিএসএফআইসি কর্তৃক আমদানী করা চিনি বিক্রি শুরু হয়েছে। আসন্ন রোজার আগেই চাষীদের সরবরাহ করা আখের বকেয়া টাকার পাশাপাশি বেতন-ভাতার টাকাও প্রদান করা হবে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের।

গোবিন্দগঞ্জে নির্মাণ কাজের ইট মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু


গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে শনিবার বিকালে বাড়ির গেট নির্মাণ কাজ করার সময় মাথায় উপর ইট পড়ে তোজারুল ইসলাম (২৭) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের কছির উদ্দিনের পুত্র মকবুল আলীর বাড়ীর গেট নির্মাণের জন্য রাজমিস্ত্রির সহকারী (নির্মাণ শ্রমিক) তোজারুল ইসলাম সহ কয়েকজন শ্রমিক কাজ করছিল। এ সময় গেটের উপর থেকে হঠাৎ করে একটি ইট মাথায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)