শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভূয়া পরিচয়পত্রসহ ডিবি ওসি আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভূয়া পরিচয়পত্রসহ ডিবি ওসি আটক
মঙ্গলবার ● ২১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূয়া পরিচয়পত্রসহ ডিবি ওসি আটক

---ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশের ভূয়া ওসি আটক হয়েছে। রবিবার উপজেলার ভাটই এলাকা থেকে তাকে শৈলকুপা থানা পুলিশ আটক করে। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে খোকন (৫৫)। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জনান, রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ভাটই বাজারের মিয়া মার্কেট এর সামনে থেকে খোকন নামের এক ভূয়া ডিবি ওসিকে আটক করা হয়েছে। সে আরো ৩ সহযোগিকে সাথে নিয়ে প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। এ সময় ডিবি পুলিশের ওসি পরিচয়ে আরাপপুর এলাকার গরু ব্যবসায়ী নজরুলকে ভাটই বাজার থেকে চক্রটি আটক করে। পরে তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয়। ডিবি পুলিশের ওসি পরিচয়দানকারী খোকনের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুুুুলিশকে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে তার সহযোগি প্রতারক চক্রটি গাড়ী ঘুরিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভূয়া ডিবি ওসিকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ছিনতাই এর নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ও একটি ধারালো ড্রেগার আকৃতির ছোরা এবং ভূয়া পুলিশ পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ঘটছে একের পর এক চুরির ঘটনা। কিছুতেই রোধ করা যাচ্ছে না এ চুরি। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ডের দোকানের টিন কেটে চুরি করে ৭টি মোবাইল, ৮৫পিস মেমোরীসহ নগদ ৯০হাজার টাকা। সম্প্রতি লাগানো ৩টি সিসি ক্যামারা, চোরেরা ঘরে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে ফেলে, তাদের অজান্তে থেকে যায় ১টি সিসি ক্যামেরা, দেখা মেলে চোরকে দীর্ঘ ১ ঘন্টা চুরির অভিযানের প্রায় সবটুকুই দেখা মেলে চোরকে। দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানায়, চোরকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করা হবে।

আদালতের নির্দেশ ১৪৪ ধারা ভঙ্গ করে প্রাচীর নির্মান
ঝিনাইদহ ::ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে পরের জমিতে জোর করে প্রাচীর নির্মান করেছে শমশের মন্ডল ও তার ছেলেরা। অভিযোগ রয়েছে দুর্গাপুর গ্রামের আজিজুর রহমানের ৪৫ শতক জমির মধ্যে দুই শতক জমি অবৈধ ভাবে দখল করে নেয় শমশের মন্ডল। আজিজুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের আদালতে হাজির হয়ে শমশের মন্ডলের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীর আবেদন করেন। আদালত গত ৬ মে নালিশী জমিতে দখলমতে আইনশৃংখলা বজায় রাখতে ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশনা দেন এবং দ্বিতীয় পক্ষ শমশের মন্ডলকে আদালতে হাজির হয়ে ৩৩১ নং স্মারকে কারণ দর্শাতে বলেন। কিন্তু দখলবাজ শমশের মন্ডল পুলিশ ও আদালতের নিষেধ থোড়ায় কেয়ার করে রাতারাতি আজিজুর রহমানের দুই শতক জমিতে প্রাচীর তুলে জমি দখল করে নিয়েছেন। আজিজুর রহমান অভিযোগ করেন. দুর্গাপুর মৌজার ১৭৮০ নং দাগে তাদের ৪৫ শতক জমিতে বাড়ি রয়েছে। এর মধ্যে শমশের মন্ডল দুই, শতক জমি দখল করে প্রাচীর তুলে দিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান ইনজেংশনের কথা স্বীকার করে বলেন, ওটা মামা ভাগ্নের পারিবারিক দ্বন্দের কারণে হচ্ছে। তারপরও আমরা গোটা বিষয় নিয়ে একটা প্রতিবেদন আদালতে দাখিল করবো।

স্মার্ট কার্ড বিতরণ করলেন এমপি আব্দুল হাই
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ১৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, উপজেলা বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান। পরে কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের নিচ তলায় অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ১৩০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ