মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » আবারও রাউজানে ভন্ড পীর বাবা আটক
আবারও রাউজানে ভন্ড পীর বাবা আটক
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক ভন্ড পীর বাবাকে আটক করেছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার সময় নিজ বাড়ি থেকে এই ভন্ড পীর বাবাকে আটক করা হয়। সেই রাউজান উপজেলার ৮নং কদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লা পাড়া গ্রামের মো: শফির ছেলে ছৈয়্যদ মো. ছোটন শাহ। তিনি ২০১৭ সালে (২১-সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাগলের নাড়ি-ভুড়ি নিজের পেটের সাথে বেধে বড় অলি হওয়ার স্বপ্ন দেখেন। এক পর্যায়ে ঘটনাটি নাটকীয়তা প্রমাণ হলে এলাকার লোকজন খবর দেন থানা পুলিশকে। কিন্তু সাধারণ মানুষ ও পুলিশ পরে বুঝতে পারেন এসব তার ভন্ডামী। পরে পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রমাণ হয় কোন অলৌকিক ঘটনা নয় ,এটি সাধারণ মানুষকে ধোকা দিতে তার পেটে নাড়ি-ভুড়ি পেটে বেঁধে একটি নাটক করছিলেন।
সুত্রে ওই সময় তার সাজা হলে কিছু দিন কারাগারে থাকার পর তিনি জেল থেকে বাহির হয়ে অবস্থান করেন চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা. জানা গেছে সেই হাটহাজারী উপজেরায় বসে আবারোও এসব ভন্ডামী করে যান। পাশাপাশি রাতে চুরি করে তার নিজ বাড়ি কদরপুরে আসতেন, ও ভন্ডামী শুরু করতেন। এক পর্যায়ে এলাকার লোকজন জানতে পারেন সেই বাড়িতে আছনে পরে স্থানীয় চেয়ারম্যানকে বলা হলে তিনি গ্রাম পুলিশ দিয়ে কৌশলে বাড়ি থেকে গতকাল ২০-মে রাতে ফের আটক করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান তছলিম উদ্দিন । ভন্ড পীর ছোটন শাহকে কদরপুর ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়েছে । রাউজান থানায় এ বিষয়ে খবর দেওয়া হয়েছে। এদিকে গত পাঁচ দিনে আরোও তিন ভন্ড কবিরাজকে আটক করা হয়েছে।





একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা