শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে সাড়ে ৯ হাজার জরিমানা
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে সাড়ে ৯ হাজার জরিমানা
শনিবার ● ২২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে সাড়ে ৯ হাজার জরিমানা

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযান (মোবাইল কোর্ট) পরিচালনা করে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অভিযোগে ১টি ফার্মেসী, ৩টি মাংসের দোকান ও যথাযথ সেবা না দেওয়ায় লাইফ-এইড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অভিযানে দায়ের করা ৫টি মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান চলাকালে মহামান্য হাইকোর্ট ঘোষিত নিষিদ্ধ পণ্য বাজার থেকে অপসারণে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে করা হয়।
জরিমানা প্রদানকারীরা হলেন- উপজেলার পুরাণ বাজারস্থ লাইফ-এইড ডায়াগনষ্টিক কমপ্লেক্সকে ২ হাজার ৫শত টাকা, ওয়ারিছ খানের মাংসের দোকান ২ হাজার টাকা, জিলু মিয়ার মাংসের দোকান ২ হাজার টাকা ও নতুন বাজারস্থ হারিছ আলীর মাংসের দোকান ২ হাজার টাকা, জহির ফার্মেসী ১ হাজার টাকা। অভিযান পরিচালনাকালে ইউএনও’র সাথে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিদ গবিন্দ সরকার ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে অল্পের জন্য রক্ষা পেল ১০ সপ্তাহের গর্ভের সন্তান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণ বাজারের কলেজ রোড় এলাকার মোতালিব প্লাজাস্থ লাইফ-এইড ডায়াগনস্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে প্যাগনেন্সি টেস্টের ভূল রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর রিপোর্ট নিয়ে স্বামী-স্ত্রীর মনে সন্দেহ হওয়াতে একই দিকে আরও পৃথক দুটি পায়াগনস্টিক সেন্টারে টেস্ট করান তারা। আর সেই রিপোর্টগুলোতে আসে ওই মহিলা ১০ সপ্তাহের গর্ভবতি। ফলে অল্পের জন্য রক্ষা পেল ১০ সপ্তাহের গর্ভের সন্তানটি। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে নানান জল্পনা-কল্পনা।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের শামীম আহমদ তার স্ত্রীর প্যাগনেন্সি (গর্ভবতি) টেস্ট করানোর গত ১৬ জুন তার স্ত্রী রেছনা বেগমকে নিয়ে লাইফ-এইড ডায়াগনষ্টিক সেন্টারে যান, টেস্টও করান। এরপর লাইফ-এইড ডায়াগনষ্টিক সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার শামছুল হক টেস্টের রিপোর্ট দেন শামীম আহমদের স্ত্রী গর্ভবর্তি নন বলে। এরপর তিনি তিন মাস ধরে বন্ধ থাকা স্ত্রীর ঋতু¯্রাব নিয়মিত করার জন্য ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর লাইফ-এইডের দেওয়ার রিপোর্ট মন থেকে বিশ্বাস করতে পার ছিলেন না স্বামী-স্ত্রীর কেউই। এজন্য ক্রয় করা ঔষধও স্ত্রীকে খাওয়ান নি। আর মনের সন্দেহ দূর করতে শামীম আহমদ একই দিনে বিশ্বনাথস্থ ‘মেডিচেক ডায়াগনষ্টিক এন্ড হেলথ কেয়ার এবং সিলেটস্থ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার’ স্ত্রীকে নিয়ে গিয়ে পৃথক দুটি প্যাগনেন্সি টেস্ট করান। ওই দুই টেস্টের রিপোর্টে আসে শামীম আহমদ আহমদের স্ত্রী রেছনা বেগম ১০ সপ্তাহের গর্ভবতি। এরপর সম্প্রতি শামীম আহমদ তিনটি প্যাগনেন্সি টেস্টের রির্পোটসহ মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয় সাংবাদিকদেরকে শামীম আহমদ বলেন, পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শত চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না। আর লাইফ-এইড কর্তৃপক্ষ আমার স্ত্রী গর্ভবতি হওয়া সত্ত্বেও রিপোর্ট দিচ্ছে গর্ভবর্তি নন বলে। তাদের রিপোর্ট বিশ্বাস করে যদি ঋতু¯্রাব নিয়মিত করার লক্ষে ফার্মেসী থেকে ক্রয় করা ঔষধ আমার স্ত্রীকে খাওয়াতাম তা হলে কত বড় ক্ষতিই না হতো, তা আমি জানি না। উপজেলাবাসীকে এব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনসহ সরকারের কাছে এর সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।
এব্যাপারে লাইফ-এইড ডায়াগনষ্টিক সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার শামছুল হক বলেন, আমার মেশিনে যা পাইছি, আমি সে অনুযায়ী রিপোর্ট দিয়েছি।
তিনটি প্যাগনেন্সি টেস্টের রির্পোটসহ শামীম আহমদের করা মৌখিক অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ