শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মা-শিশু প্রকল্পের অনিয়ম : গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » মা-শিশু প্রকল্পের অনিয়ম : গাইবান্ধায় মানববন্ধন
রবিবার ● ২৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা-শিশু প্রকল্পের অনিয়ম : গাইবান্ধায় মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: ইউনিয়নে ইউনিয়নে মা-শিশুর যত্ন প্রকল্পের নামে সীমাহীন অনিয়ম-দূর্নীতি বন্ধ, ঘুষের টাকা ফেরত ও জড়িতদের শাস্তির দাবিতে আজ  রবিবার শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সকল নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে নারী মুক্তি কেন্দ্রের নেতাকর্মীরা জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, মা ও শিশুর যতœ প্রকল্প একটি সহায়ক প্রকল্প। এই প্রকল্পের নামে ইউনিয়নে ইউনিয়নে ব্যাপক দূর্নীতি,অনিয়ম ও লুটপাট হচ্ছে এতে করে সর্বসান্ত হচ্ছে সাধারন মানুষ এবং বঞ্চিত হচ্ছে প্রকৃত উপকারভুগীরা। তাই অচিরেই সুষ্ঠু তদন্ত করে এই দূর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির ও প্রকল্প সচল রাখার দাবি জানান তারা।

সাঘাটায় আবারও ডাকাতি : পথচারিদের সর্বস্ব লুট
গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কে একই স্থানে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পথচারিদের হাত-পা বেঁধে রেখে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে অনন্তপুর সড়কে।
এলাকাবাসী জানায়, ওই দিন রাতে বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়কের অনন্তপুর মৌজার বাঁকা মোড়ে ডাকাতরা পূর্ব থেকেই ডাকাতরা অবস্থান নেয়। এ সময় ডাকাতরা ঐ সড়কে চলাচলকারী মোটর সাইকেল, অটোভ্যান, সি.এন.জি আরোহীদের পথরোধ করে তাদেরকে বেঁধে রেখে ডাকাতি শুরু করে। প্রায় এক ঘন্টা যাবৎ ডাকাতেরা পথ যাত্রীদের আটকিয়ে অস্ত্রের মুখে নগদ অর্থ, মোবাইল ফোন ও মহিলা যাত্রীদের নিকট থেকে স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ডাকাতদের খপ্পড়ে পড়া কচুয়া ইউপি’র ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, ওই পথ দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী যাওয়ার সময় ডাকাতের খপ্পরে পড়ে। তিনি আরও জানান, তাদের চোখের সামনে ডাকাত দল সিএনজি যোগে আসা মহিলা যাত্রীদের শরীর হাতিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, কৌশলে ডাকাতদের কাছ থেকে পালিয়ে এসে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে ওই সময় মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
জানাগেছে একই স্থানে গত ২৬শে এপ্রিল ও ১লা জুন ডাকাতির ঘটনা ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একই সড়কে বারবার ডাকাতির ঘটনা ঘটায়ে ডাকাতরা চলে যাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ফলে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখিত স্থানে ডাকাতির ঘটনা প্রতিরোধে পুুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ভূক্তভোগীরা।

গাইবান্ধায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
গাইবান্ধা :: আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ রবিবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা কালেক্টরেট মিলনায়তনে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক এস এম ফেরদৌস, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের কর্মকর্তা আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা বলেন তৃনমূল পর্যায়ের সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তাবায়ন সহ স্ব-স্ব বিভাগের সেবা মূলক কাজ তন্বানিত করার জোর দেন। অনুষ্ঠানে জমি অধিগ্রহনের ক্ষতিপূরণ বাবদ এবং বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা হিসাবে প্রায় ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)