শিরোনাম:
●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে সাঁওতালদের সিধু-কানু দিবস পালন
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে সাঁওতালদের সিধু-কানু দিবস পালন
সোমবার ● ১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সিধু-কানু দিবস পালন

---গাইবান্ধা প্রতিনিধি :: সাঁওতালদের সিধু-কানু দিবস উপলক্ষে আজ সোমবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহেদ হাসান, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মাসুদ হাসান, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুরঞ্জিৎ বর্মন, প্রজেক্ট অফিসার রুমিলা হেমব্রম, আদিবাসী যুব নেত্রী তেরেসা সরেন ও আদিবাসী নেতা রাফায়েল হাসদা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত আদিবাসীদের মধ্যে সাঁওতাল সম্প্রদায় অন্যতম। ১৮৫৫ সালের ৩০ জুন সিঁদু, কানুর নেতৃত্বে নির্যাতন, জুলুম ও অত্যাচার, শোষণ নির্যাতনের বিরুদ্ধে যে বিদ্রোহের সুচনা হয় তাই ইতিহাস খ্যাত সাঁওতাল বিদ্রোহ। সারা দেশে সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবন মানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত। এক কথায় বলা যায়, জাতীয় উন্নয়ন কর্মকান্ডের মূল  স্রোতধারা থেকেই তারা অনেকটা বিছিন্ন। এই বাস্তবতার উপলব্ধি থেকেই অবলম্বন গাইবান্ধা জেলার উল্লিখিত জনগোষ্ঠীর সমস্যাসমূহ চিহ্নিত এবং তা থেকে উত্তরণের জন্য মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দীপ প্রকল্পের মাধ্যমে অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করছে।
আদিবাসী নেতারা বলেন, উত্তরাঞ্চলের আদিবাসীদের উপর নির্যাতন-নিপীড়ণের পেছনে ভূমি দখলই প্রধান কারণ। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সবটাই ভূমিকে কেন্দ্র করে ঘটছে। প্রভাবশালী ভূমিদস্যুরা আদিবাসীদের ভূমি জবরদখল করেই চলেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)