বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই গরুচোর আটক
গাজীপুরে দুই গরুচোর আটক

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর থেকে দুইটি গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ৷
১৩ জানুয়ারি বুধবার ভোরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা-আবদার ডুমবাড়ীচালা এলাকা থেকে তাদের আটক করা হয়৷
আটককৃতরা হলেন ময়মনসিংহের ত্রিশাল থানার পাটপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুস ছালাম (৩৫) এবং কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার ডাগরিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে আইয়ুর (৩৬)৷
শ্রীপুর থানার এসআই আব্দুল আজিজ জানান, কয়েকজন গরু চোর ময়ময়নসিংহের ভালুকা থানার উথরা এলাকা থেকে গরু চুরি করে ট্রাকযোগে পালাচ্ছিল৷ পথে গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের জৈনা-আবদার ডুমবাড়ীচালা এলাকায় পৌঁছালে ভোর ৫টার দিক এলাকাবাসীর সহযোগিতায় দুই চোরকে দুটি গরুসহ আটক করা হয়৷ বাকিরা পালিয়ে যায়৷
তিনি জানান, এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই ট্রাকে আগুন দিলেও তা তাত্ক্ষণিক নিভিয়ে ফেলা হয়৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা