শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগ গোলাবাড়ী ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা ও সাধারন সম্পাদক চন্দন কুমার দে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আজম। ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে জ্ঞান রঞ্জন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক পদে কংচাই মারমা বিনা প্রতিদ্বন্দিতায় পুননির্বাচিত হয়েছেন।





খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল