শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » হিন্দু-বৌদ্ধরাও সরকারি ভাবে তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন : সুপ্ত ভুষণ বড়ুয়া
প্রথম পাতা » কক্সবাজার » হিন্দু-বৌদ্ধরাও সরকারি ভাবে তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন : সুপ্ত ভুষণ বড়ুয়া
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু-বৌদ্ধরাও সরকারি ভাবে তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন : সুপ্ত ভুষণ বড়ুয়া

---উখিয়া প্রতিনিধি :: এবারও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সারাদেশের ন্যায় কক্সবাজারের ১৫৯টি বৌদ্ধ বিহারের জন্য ৭৯.৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে চাল দিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে কক্সবাজার সদর উপজেলা এবং রামুতে এসব চাল বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেছেন, এবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টকে ১ কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আগামী ডিসেম্বর থেকে মুসলিম সম্প্রদায়ের মতো হিন্দু এবং বৌদ্ধরাও সরকারি ভাবে তীর্থস্থান ভ্রমণের সুযোগ পাবেন।
সুপ্ত ভুষণ বড়ুয়া বলেছেন, ইসলামী ফাউন্ডেশনের নেতৃত্বে সারা দেশের ৪৬৪টি উপজলায় মডেল মসজিদ নির্মাণের পাশাপশি ১ কোটি ব্যয়ে ১০০টি মডেল বৌদ্ধ বিহার নির্মিত হবে। তৎমধ্যে কক্সবাজারে নির্মিত হবে ১৫টি। এছাড়াও প্রথম বারের মতো নেপালে নির্মিত হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১শ কোটি টাকা ব্যয়ে একটি মডেল বৌদ্ধ বিহার।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক (রাজস্ব) মো, আশরাফুল আফসার বলেছেন, সরকার সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে। এই দেশটাকে সুন্দর করে সাজাতে আমরা সবাই একত্রিত ভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাছাড়া দূর্গাপুজা এবং প্রবারণা পূর্ণিমা কাছাকাছি সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই দুটিই যেন উৎসবমুখর এবং সফল ভাবে সম্পন্ন করতে পারি সে লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন।
ট্রাষ্টি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু তাঁর বক্তব্যে বলেছেন, এবার প্রবারণা উপলক্ষে কক্সবাজারে মোট ১৫৯টি বিহারের জন্য জি.আর চাউল বরাদ্ধ হয়েছে। তৎমধ্যে কক্সবাজার সদরে-৩১টি, পেকুয়ায়-১টি, টেকনাফ-১৯টি, উখিয়া-৪২টি, রামু-৩৩টি, চকরিয়া-২৫টি, মহেশখালী- ৮টি বিহারের জন্য চাল বরাদ্ধ হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. শহিদুল ইসলাম, শিক্ষক শিক্ষক বোধিমিত্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবিন্দ্র বিজয় বড়ুয়া, আর.কে.কে কক্সবাজার ব্রাঞ্চের বাবুল বড়ুয়া, অমর বিন্দু বড়ুয়া ও বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রমুখ।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ