শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » ডিউটি ছাড়াই বেতন নিচ্ছেন আলীকদমের হাসপাতালের ডাক্তার
প্রথম পাতা » করোনা আপডেট » ডিউটি ছাড়াই বেতন নিচ্ছেন আলীকদমের হাসপাতালের ডাক্তার
শনিবার ● ৫ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিউটি ছাড়াই বেতন নিচ্ছেন আলীকদমের হাসপাতালের ডাক্তার

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: যোগদানের পর থেকে কোন কোন প্রকার ডিউটি ছাড়াই বেতন নিচ্ছেন আলীকদম হাসপাতালের ডাঃ ইফতেখারুল ইসলাম। গত ৬ ফেব্রুয়ারী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই দেখা মিলেনি এই ডাক্তারের। হালে চিকিৎসক সংকটে রোগীরা সেবা বঞ্চিত হচ্ছে বলে একান ওকান জুড়ে রয়েছে নানা কথা। একজন ডাক্তারের উপর আলীকদম উপজেলার ৮০ হাজার মানুষের চিকিৎসাভার।
বিশ্বস্থ সূত্রে জানা যায়, ডাঃ ইফতেরখারুল ইসলাম আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের সাথে অনৈতিক সুবিধা বিনিময়ের মাধ্যমে এই সুবিধা নিয়ে আসছে দীর্ঘ সাত মাস যাবত। অতিরিক্ত আয়ের জন্য তিনি বর্তমানে চট্টগ্রাম ডেলটা হাসপাতালে চেম্বার করছেন তিনি। একদিকে সরকারী বেতন অন্যদিকে প্রাইভেট চেম্বারের বর্ধিত আয়। যার কিছু অংশ পাচ্ছেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
গত ২২ সেপ্টেম্বর আলীকদমে কর্মরত সংবাদিকরা এবিষয়ে জানতে চাইলে শহিদুর রহমান সাংবাদিকদের কোন তথ্য প্রদান করতে চায়নি। দীর্ঘ দুই ঘন্টা সাংবাদিকদের সাথে বাক বিতন্ডার পর বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু মার্মার নির্দেশে তিনি সাংবাদিকদের সাথে এবিষয়ে কথা বলতে রাজি হন। এক পর্যায়ে তিনি ছোট একটি চিরকুকে করে সাংবাদিকদের তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যমতে ডাক্তার ইফতেখারুল ইসলাম সাত মাসের মধ্যে সিএল ও ইএল মিলে তিন মাস ছুটি ভোগ করেন। সর্বশেষ গত ০৯ সেম্পেম্বর আরো এক মাসের ইএল দেখানো হয়েছে ওই ডাক্তারকে। যা আগামী ০৮ অক্টোবর শেষ হবে। অবশিষ্ঠ তিন মাসও তিনি কোন প্রকার অনুমোদন ছাড়াই ছুটি কাটাচ্ছেন বলে জানা গেছে গোপন সূত্রে।
এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে পোষ্টেড রয়েছেন ৪ জন ডাক্তার। যার মধ্যে একজন ডেপুটেশনের লামা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে রয়েছে, দুই জন ডাক্তার কর্মরত আছেন আর অপরজন ডাক্তার ইফতেখার। কর্মরত দুই জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার বেশিরভাগ সময় ছুটি, বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম, মিটিং ও ট্রেনিং করতে করতেই দিনে শেষ হয়ে যায়। মোদ্দা কথা একজন ডাক্তারের উপর আলীকদমের ৮০ হাজার মানুষের চিকিৎসাভার।
ঘটনার সত্যতা স্বীকার করে ডাঃ ইফতেখারুল ইসলাম বলেন, আমার বাড়ি চট্টগ্রাম। বাড়ি থেকে যাতায়াত করেই আমাকে চাকুরী করতে হয়। তার জন্য আমার পক্ষে নিয়মিত দায়িত্ব পালন করা সম্ভব হয়না। বর্তমানে আমি চট্টগ্রাম ডেলটা হাসপাতালে চেম্বার করছি। তবে ইউএইচএন্ডএফপিও’কে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে জানতে চাইলে বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু মার্মা বলেন, সরকার আমাদেরকে বেতন দেয় মানুষের সেবার জন্য। সরকারী বেতন নিয়ে দয়িত্ব অবহেলা করার সুযোগ নেই। কেউ দায়িত্ব পালন করতে না চাইলে চাকুরী ছেড়ে চলে যেতে পারে। আমি বিষয়টি দ্রুত তদন্ত করে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ