শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় গত শনিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানায়, তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১১-৪২৩৫), লুন্ঠিত ৩.৫ ভরি গলিত স্বর্ণ, ১টি স্যামসাং মোবাইল, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১টি লোহার তৈরি কাটার, ১টি স্টীলের তৈরি কথিত চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি স্টীলের চাপাতি।

গত (৬ অক্টোবর) রাতে হাটহাজারী থানাধীন ২নং ধলই ইউপি ধলই সাকিনের সোনাইরকুল ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে সাহেব মিয়া মেম্বারের বাড়ীস্থ মো. শফিউল আজম (৫০) এর বাড়ীতে, গত (২৪ অক্টোবর) রাত ২.৩০ ঘটিকার সময় হাটহাজারী থানাধীন ১নং ফরহাদাবাদ ইউপি ফরহাদাবাদ সাকিনের বংশাল গুন্নু মিয়া সারাং এর বাড়ী মো. শাহ আলম (৬২) এর বাড়ীতে এবং গত (২৮ অক্টোবর) রাত অনুমান ৩ টার সময় সময় হাটহাজারী থানাধীন ১নং ফরহাদাবাদ ইউপিস্থ মন্দাকিনি সাকিনের হারু চাঁদ মুন্সির বাড়ী লুৎফন নাহার (৩৯) এর বাড়ীতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়।

ডাকাতির ঘটনায় ডাকাতেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। সংগটিত ডাকাতির ঘটনা গুলোর প্রেক্ষিতে হাটহাজারী থানায় ৩টি ডাকাতি মামলা রুজু হয়। ডাকাতি ঘটনা সংগটিত হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুম এর নেতৃত্বে হাটহাজারী থানা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতি ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামী, জাহাঙ্গীর আলম (৪০), মো. শাহাব উদ্দিন (৩০), আলাউদ্দিন (৩৫), মো. মানিক (২৮), টিটু ধর (৪০)কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় একজনের বাড়ি রাঙামাটি জেলায়। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী মো. আলাউদ্দিন প্রঃ আলমগীর ও মো. মানিক ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র সংক্রান্তে আরো অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা নং-০৩, তারিখ-০৩/১১/২০১৯ ইংরেজি রুজু করা হয়েছে। বলে হাটহাজারী থানা সূত্র নিশ্চিত করেন।





আর্কাইভ