শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে গাইবান্ধার ৩টি উপজেলাসহ দেশের ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন
প্রথম পাতা » গাইবান্ধা » প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে গাইবান্ধার ৩টি উপজেলাসহ দেশের ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে গাইবান্ধার ৩টি উপজেলাসহ দেশের ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি, পলাশবাড়ি ও সদর উপজেলাসহ দেশের ২৩টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ বিদ্যুৎ কার্যক্রম ও ৭টি বিদ্যুৎ কেন্দ্রের আজ বুধবার ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন। একই সময়ে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন সুইচ টিপে গাইবান্ধা জেলার ৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের ফলোক উন্মোচন করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ৭টি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পেশা ভিত্তিক উপকারভোগী, মহিলা উদ্যোক্তা, প্রতিবন্ধী, কৃষক, তাঁতী, ইমাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পুরোহিতরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন পলাশবাড়ি উপজেলার শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে ১৪৯টি গ্রামে ২৩ হাজার ৩শ’ ৬১টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এজন্য ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন একটি উপকেন্দ্র এবং ৬শ’ ৭৯ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। এজন্য ব্যয় বরাদ্দ হয়েছে মোট ৮৮ কোটি ২৭ লাখ টাকা। গাইবান্ধা সদর উপজেলায় ১৪৩টি গ্রামে ৭৯ হাজার ৪শ’ ৮২ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে এবং এজন্য ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন দু’টি উপকেন্দ্র নির্মাণ এবং ৮শ’ ৮৪ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। এজন্য ব্যয় বরাদ্দ হয়েছে মোট ১শ’ ১৪ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ফুলছড়ি উপজেলায় ৪৭টি গ্রামে ১৯ হাজার ৪শ’ ৮৯টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে এবং ৩শ’ ৬৮ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। এজন্য ব্যয় বরাদ্দ হয়েছে মোট ৪৭ কোটি ৮৪ লাখ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অন্যান্য শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হচ্ছে বগুড়ার শেরপুর, গাবতলী ও শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগাড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা ও সালথা, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, দেশের ৪৬১টি উপজেলার মধ্যে ৩৬১টি উপজেলায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২শ’ ১১টি উপজেলার উদ্বোধন করেছেন। বুধবার উদ্বোধন করলেন আরও ২৩টি উপজেলা। এছাড়াও আরও ১২৭টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অপেক্ষায় রয়েছে। অবশিষ্ট ১শ’টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের কাজ ‘মুজিব বর্ষেই’ সম্পন্ন হবে।

গাইবান্ধায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় পথসভা
গাইবান্ধা :: ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে বাড়ী ফিরুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে, ও ট্রাফিক পুলিশের আয়োজনে আজ শহরের বাস টারমিনাল এলাকায় মোটরযান ও সড়ক আইন ২০১৮ সম্পর্কে, জনসচেতনতা মুলক সমাবেশ ও লিফলেট বিতরণ করা হযেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও মোটরযান ও সড়ক আইনের মেনে চলতে সকলের সহযোগীতা কামনা করে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা শ্রমিকলীগের সভপতি খায়রুল ইসলাম,
সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম সিদ্দিক, শ্রমিক নেতা আব্দুল করিম, চঞ্জল সাহা, জেলা পিকআপ মালিক সমিতি সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সাইদ হোসেন জসিম। মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃৃন্দ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সহ সর্বস্তরের মানুষ।
সমাবেশে বক্তব্য প্রদান শেষে পুলিশ সুপার মহাসড়কে চলাচলকারী ছোট বড় যানবাহন চালক দের ট্রাফিক আইন মেনে চলতে লিফলেট বিতরণ ও সর্তক করে সহযোগীতা কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)