শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা
প্রথম পাতা » খাগড়াছড়ি » নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা
বুধবার ● ১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা

---মাটিরাঙ্গা :: উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় পাহাড়ী জেলা খাগড়াছড়িতে ২০২০ শিক্ষাবর্ষের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন মলাটের পাঠ্যপুস্তক । বছরের প্রথম দিন নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বই পড়ে নৈতিক শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ছাত্রছাত্রীদের জীবন গড়ার আহ্বান জানিয়ে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আমরা আজকের ক্ষুদে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, এজন্য তাদের যতœ নিতে হবে। তাদের মাঝে স্বপ্ন জাগাতে হবে। তবেই তাদের হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, যা কেউ কোনদিন ভাবেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছেন। সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামুল্য বই পৌছে দিয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিবালা ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্বাগত বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এ মুলমন্ত্রকে ধারন করে পাহাড়ী জনপদে শিক্ষার আলোকবর্তিকা জ্বেলে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদ। পাহাড়ে মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষকদের আরো বেশী আন্তরিক ও উদ্যমী হওয়ার আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ছাড়াও পদস্থ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বই উৎসবের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা নাচে-গানে মঞ্চ মাতিয়ে তোলে। পরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, ২০২০ শিক্ষাবর্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় ১ লক্ষ ১৭ হাজার ৯’শ ৪৫ জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ ৭২ হাজার ৭’শ ৪৯টি পাঠ্য পুস্তক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদানের নিমিত্তে ৪০ হাজার ৫’শ ৫৯ জন শিক্ষার্থীর মাঝে ৯১ হাজার ৭’শ ৪টি বই বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ