শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ছয় গুণীজনকে এওয়ার্ড প্রদান
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ছয় গুণীজনকে এওয়ার্ড প্রদান
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার ছয় গুণীজনকে এওয়ার্ড প্রদান

---গাইবান্ধা :: গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নশরতপুরস্থ নিজস্ব কার্যালয়ে বুধবার রাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার ছয় গুণীজনকে এওয়ার্ড ২০১৮ ও ২০১৯ প্রদান, পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন মোমবাতি প্রজ্জলন করে এবং বিশাল এক কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে গুণীজনদের জিইউকে এওয়ার্ডের সম্মাননা ক্রেস্ট এবং ১৫ হাজার টাকা করে একটি চেক প্রদান করেন প্রধান অতিথি।
২০১৮ সালে জিইউকে এওয়ার্ড প্রাপ্তরা হলেন শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক ফিরোজা বেগম, সাহিত্য ক্ষেত্রে আবু জাফর সাবু ও সাংবাদিকতায় গোবিন্দলাল দাস এবং ২০১৯ সালের এওয়ার্ড প্রাপ্তরা হলেন সংগীতে শাহ মশিউর রহমান, সাহিত্যে সরোজ দেব এবং জীববৈচিত্রে রক্ষায় অবদানের জন্য পাখি প্রেমিক মো. আহম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে কেক কাটা এবং আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন, ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম. আব্দুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের কার্যনির্বাহী কমিটির সভাপতি অনুপ কুমার সরকার। এছাড়া জিইউকে এওয়ার্ড প্রাপ্ত গুণীজনরা সকলেই তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শুরুর আগে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও তাঁর সহধর্মিনী পিঠা উৎসবে অংশ গ্রহণ করে জিইউকের সাফল্য কামনা করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য পিঠা উৎসবে অংশ নেন অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক আমন্ত্রিত সুধীজন এবং জিইউকের কর্মীরা।
পিঠা উৎসবে ১০৭ প্রকারের ২৩ হাজার পিঠা পরিবেশন করা হয়। জিইউকের কর্মীরাই স্বত:স্ফুর্তভাবে তাদের নিজ বাড়িতে সু-স্বাদু এবং আকর্ষনীয় এসমস্ত পিঠা তৈরী করে পরিবেশন করে।
শেষে উদীচী গাইবান্ধা জেলা শাখা ও গণ উন্নয়ন কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গণ উন্নয়ন কেন্দ্রের ৩৫ বছর পূর্তির এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে এবং প্রবেশ করার সময় আগত সকল অতিথিকে শুভ্র রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে স্বাগত জানান জিইউকের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব শামীমা মাহমুদা ইয়াসমিন, পরিচালক আবু সায়েম, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)