শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বীর প্রতিক শহীদ এটিএম খালেদ দুলুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
প্রথম পাতা » গাইবান্ধা » বীর প্রতিক শহীদ এটিএম খালেদ দুলুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
শনিবার ● ১১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর প্রতিক শহীদ এটিএম খালেদ দুলুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

---গাইবান্ধা :: ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, কৃতি ক্রীড়াবিদ, সমাজসেবক ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, গাইবান্ধার কৃতি সন্তান শহীদ এটিএম খালেদ দুলু বীর প্রতিকের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খালেদ স্মৃতি সংসদ গাইবান্ধার আয়োজনে আজ শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংসদের সভাপতি অধ্যাপক জিয়াউল হাফিজের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন খালেদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা এটিএম মাজেদ হাসান লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, পাবলিক লাইব্রেরী মিলনায়তনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, খালেদ স্মৃতি সংসদের সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রিটন প্রমুখ।
শুরুতেই পৌর পার্ক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের মধ্যপাড়ায় শহীদ এটিএম খালেদ স্মৃতি দুলু বীর প্রতীক এর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে আসন্ন এসএসসি পরীক্ষার্থীর ৩৬ জনকে পরীক্ষার উপকরণ প্রদান করা হয়।

গাইবান্ধায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পপেইন
গাইবান্ধা :: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পপেইন (২য়) রাউন্ডের শুভ উদ্বোধন আজ শনিবার গাইবান্ধার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: এ.বি.এম আবু হানিফ, গাইবান্ধার নিউট্রিশন ইন্টার এর ডিষ্ট্রিক কো- অর্ডিনেটর রায়হানা ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: ডায়না সরকার, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ প্রমুখ।
এ কর্মনূটির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলার মোট ২ হাজার ৩৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৩৭ হাজার ২৮৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়। কর্মসূচি সফল করতে জেলায় মোট ৫ হাজার ১৬ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মী এবং কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
গাইবান্ধা পৌরসভার ৫৮টি ইপিআই কেন্দ্রতে মোট ১০ হাজার ৪শ ২৪ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ২শ ৩৯ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ১শ ৮৫ টি শিশুকে ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ান হয়। এতে ১২ জন সুপারভাইজার ও ১১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। বক্তারা- শিশুর রাতকানা, মৃত্যু ও অসুস্থতা রোধে এই ভিটামিন এ প¬াস খাউয়াতে অভিভাবকদের পরামর্শ দেন। সেইসাথে অসুস্থ শিশুকে ভিটামিন এ প্লাস খাউয়াতে নিষেধ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)