শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ উদ্বোধন কাল
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ উদ্বোধন কাল
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ উদ্বোধন কাল

ছবি : নবনির্মিত রাউজান নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ভবন।স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ঈসাখাঁ দিঘীর পাড়ে দৃষ্টিনন্দন ইউপি ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।

উদ্বোধনের জন্য প্রস্তুত থাকা ভবনটি আগামী কাল ১৮ জানুয়ারী, শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। নোয়াজিষপুর ইউপি ভবনটি দিঘীর পাড়ে হওয়ায় সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার  বলেন, শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মযজ্ঞের অংশ হিসেবে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় রাউজানে সবকটি ইউনিয়ন নিজস্ব ভবন পেয়েছে। নবনির্মিত ইউপি ভবনে আধুনিক সুযোগ-সুবিধার জন্য প্রত্যেকটি কক্ষ, বসার স্থান, অতিথিদের রাত্রীযাপন বা বিশ্রামের ব্যবস্থাও রয়েছে। ঈসাখাঁ’র দিঘীর পাশে মনোরম পরিবেশ যে কোনে মানুষকে আকৃষ্ট করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘রাউজানের সবচেয়ে সৌন্দর্য্য ইউপি কমপ্লেক্স হচ্ছে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ। এটি একটি দিঘীর পাশে হওয়া আর আধুনিক নির্মাণ সমাগ্রী ব্যবহার, ফুল, ফলের বৃক্ষ লাগানোর জন্য সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে।

অনুদানের চেক বিতরণ

রাউজান :: রাউজানে বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশা ও বিবাহ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে হলদিয়া ইউনিয়নের আমীর হাট বাজারে ট্রাস্ট কর্তৃক প্রদানকৃত সিএনজি চালিত অটোরিকশা ও বিবাহ অনুদানের চেক হস্তান্তর করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সত্তারকূল দায়রা শাখার নেতৃবৃন্দ। জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের অধীনে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হোসেন তালুকদার বাড়ির বাসিন্দা অটোরিকশা চালক আবদুর রশিদকে সিএনজি চালিত অটোরিকশার চাবি ও রাউজানের একটি অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়ের জন্য বিবাহ অনুদানের চেক প্রদান করা হয়।

গাছ থেকে পড়ে মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের এ ঘটনা ঘটেছে। ঘরে পাশে বিকালের দিকে গাছ কাটার সময় পা ছিটকে গাছ থেকে নিচে পড়ে যান মো: কবির আহমদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধিন অবস্থায় মারা যান।





আর্কাইভ