শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » পিতা স্কুলের সভাপতি তাই পিয়ন ছেলের দাপট
প্রথম পাতা » খুলনা বিভাগ » পিতা স্কুলের সভাপতি তাই পিয়ন ছেলের দাপট
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিতা স্কুলের সভাপতি তাই পিয়ন ছেলের দাপট

---ঝিনাইদহ প্রতিনিধি :: পিতা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মিত স্কুলে আসেন না ছেলে রবিউল ইসলাম। স্কুল না এসেই মাসের শেষ দিকে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করে চলে যান। ভয়ে স্কুলের কোন শিক্ষক প্রতিবাদ করার সাহস পান না। ক্ষমতা অপব্যবহারের এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৪৬নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৪ সালে পাইকপাড়া সরকারি প্রাথমিক পিয়ন পদে চাকরি নেন একই গ্রামের ইসরাইল মেম্বরে ছেলে রবিউল ইসলাম। চাকরিতে যোগদান করার পর থেকেই অনিয়মিত পিয়ন রবিউল। পুরো মাসে অনুপস্থিত থেকে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। কারণ তার পিতা ইসরাইল মেম্বর ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, বরিউল চাকরির শুরু থেকেই অনিয়মিত। স্কুলের হাজিরা খাতায় ২০১৯ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে কয়েকদিন উপস্থিতির স্বাক্ষর পাওয়া গেলেও চলতি বছরের জানুয়ারী ১৫ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় কোন স্বাক্ষর নেই। আগরে বছরের হাজিরা খাতা দেখাতেও ব্যর্থ হন প্রধান শিক্ষক দিলরুবা আক্তার। চাকরী নেওয়ার সময় অষ্টম শ্রেনী পাশ সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক পিয়ন রবিউলের প্রত্যয়নপত্র ছাড়া কোন কাগজপত্র দেখাতে পারেনি। প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার বলেন, গত বছরে রবিউল ১৫/৯/২০১৯ থেকে ১৭/১০/২০১৯ তারিখ পর্যন্ত মোট ২৮ দিন শারীরিক অসুস্থতার কথা বলে ছুটি ভোগ করেন। ছুটির মেয়াদ শেষ হলেও স্কুলে নিয়মিত আসেন না। অনেকবার সভাপতির কাছে বলেছি তবুও কোন সুরাহা মেলেনি। ওর বাবা স্কুলের সভাপতি ও ইউপি সদস্য হওয়ায় শিক্ষকদের পরোয়া করেন না। বিপ্রবগদিয়া মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু প্রত্যয়নপত্র দেওয়া সম্পর্কে বলেন, আমি রবিউলকে যে প্রত্যয়নপত্র দিয়েছি সেটি ২০১২ সালে স্বাক্ষরকৃত। যেহেতু সে চাকরীতে ২০১৪ সালে যোগদান করছে, সেহেতু ওই প্রত্যয়নপত্রের কোন মুল্য নেই। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাইল হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন বাইরে আছি। এবিষয়ে পরে কথা হবে। শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হোসেন বলেন, পিয়ন রবিউলের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ পেয়েছি। যার কারণে তার বেতন বন্ধ রাখা হয়েছে। আর ভুয়া প্রত্যয়নপত্র নিয়ে চাকুরীর বিষয়ে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ