শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস উল্টে খাদে : নিহত-২ আহত-৪০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস উল্টে খাদে : নিহত-২ আহত-৪০
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাস উল্টে খাদে : নিহত-২ আহত-৪০

ছবি : রাউজানে যাত্রীবাহী বাস উল্টে খাদে।আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কাপ্তাই মহাসড়কের পাহাড়তলী বাজারের কালো বিজ্র নামক স্থানে চাকা এক্সেল ভেঙ্গে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় দুই জন। এই ঘটনায় কমপক্ষে ৪০ জনেরও বেশি নারী-পুরুষ আহত হয়। ২৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে পাহাড়তলী এলাকার পিংক সিটি-২ এর পূর্ব পাশে। এসময় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। দুঘটনার পর থেকে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় সক্রিয় ছিল। এদের মধ্যে অনেকের অবস্থায় আশষ্কাজনক বলে জানা গেছে। এবিষয়ে ফায়ার সার্ভিস ও প্রাণে রক্ষা পাওয়া কয়েক জন যাত্রীর সাথে কথা বলে তারা জানায়, সকালে শহর থেকে যাত্রী নিয়ে (জ-৬০) নামে যাত্রাবাহী বাস চন্দ্রঘোনা উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে রাউজানের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক আসার পর সড়ক থেকে বাসটি ছিটকে পড়ে। এই দুঘর্টনার কারণে প্রায় তিন ঘন্টা ধরে যানচলা চল বন্ধ হয়ে পড়ে। এসময় মহাসড়কে সৃষ্টি হয় উভয় পাশে দুই কিলোমিটার জুড়ে যানজট। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, তিনি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে ঘটনার বিষয়টি জানায়। এই ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা নেন চুয়েট এর এ্যাম্বুলেন্স সার্ভিস এর। দুর্ঘটনায় স্থল থেকে বাসটি উদ্ধার করতে প্রথমে সহায়তা নেওয়া হয় সড়ক উন্নয়নের কাজে থাকা একটি ছোট স্কেলেভেটরের এই স্কেলেভেটার উদ্ধার কাজ করতে ব্যর্থ হলে পরে সর্বশেষ দুপুর দেড়টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসা ২৫ টন বড় ক্ষমতা ক্রেনের সাহায্য গাড়িটি টেনে ওপরে তুলার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার কাজে উদ্ধার তৎপরতা চলে প্রায় দুই ঘন্টা। উদ্ধার কাজে যোগদের ৩টি ফায়ার সার্ভিস। উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্ , চুয়েট ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির টিম।
এ বিষয়ে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ্ বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে দুই জন মারা যাই। এরা হল রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: আবদুল মালেকের স্ত্রী জাহানারা বেগম(৫৫)। ওই উপজেলার চন্দ্রঘোনা বনগ্রামের মো: ইমাম হোসেন(৩০)।





আর্কাইভ