শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
প্রথম পাতা » জাতীয় » বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শনিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

---আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। শতভাগ শিক্ষা নিশ্চিত করতে সরকার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই ও উপবৃত্তি প্রদান করছে। কোটি কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্কুল-কলেজে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী নদীর নিচে ট্রানেল ও দেশে ব্যাপকভাবে ফ্লাইওভার নির্মিত হচ্ছে। দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দূর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছে এ সরকার। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বে বাংলাদেশ এখন একটি বিষ্ময়কর নাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে নৌকার পতাকাতলে আসার আহবান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই বগুড়া একদিন আওয়ামী লীগের দূর্গে পরিনত হবে। বগুড়া গাবতলীর সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার কলেজ প্রাঙ্গনে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর আহবায়ক মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ নজবুল হক, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোনআন তেলোয়াত করেন আব্দুর রহিম, গীতা পাঠ করেন সঞ্জিত কুমার দাস এবং মানপত্র পাঠ করেন কলেজের অধ্যাপক মুনজুরে আলম। উক্ত অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বক্তাদের জোরালো দাবীর প্রেক্ষিতে সৈয়দ আহম্মদ কলেজকে জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই কলেজকে জাতীয়করণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ