শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা আতঙ্কের মধ্যদিয়ে গাইবান্ধা ৩ আসনের ভোটগ্রহণ
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা আতঙ্কের মধ্যদিয়ে গাইবান্ধা ৩ আসনের ভোটগ্রহণ
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা আতঙ্কের মধ্যদিয়ে গাইবান্ধা ৩ আসনের ভোটগ্রহণ

ছবি : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের ভোটগ্রহণ চলছে।গাইবান্ধা :: করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সাদুল্লাপুর-পলাশবাড়ী দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির ধানের শীষ প্রতীকে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মইনুর রাব্বী চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি নির্বাচন থেকে সড়ে নৌকা প্রতীকে সমর্থন জানিয়েছেন।

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণের জন্য প্রিজাইডিং, পোলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট প্রায় আড়াই হাজার কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে প্রায় ৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এ দিকে র‍্যাবের মোবাইল টিম, বিজিবি, সাদা পোশাকের গোয়েন্দা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত ভোটের মাঠে তদারকি করছেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান বলেন, উপনির্বাচনে পলাশবাড়ী উপজেলার ৬৪টি ও সাদুল্লাপুর উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনা করে করোনা প্রতিরোধে কেন্দ্রগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)