শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইসছড়িতে বাজার উঠেছে রাস্তায়

ছবি : মাইসছড়িতে রাস্তায় বাজারের দৃশ্য।আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাইসছড়িতে রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। কিন্তু রাস্তায় ওই হাল নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার ধারেই সব্জির পসরা। তাছাড়া গরু-ছাগলের হাটও রাস্তার ধারে। ফলে সপ্তাহে দুই দিন জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার উপরে বাজার বসায় যানজট থেকে দুর্ঘটনা লেগেই রয়েছে। শুধু তাই নয়, বাজারের বিভিন্ন দোকানের বর্জ্য ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে সেখানে নাকে রুমাল চেপে চলতে হয়।
খাগড়াছড়ি-রাঙামাটি যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে বাসও যেমন চলাচল করে, তেমনি শতাধিক টমটম-সিএনজি চলে প্রতিদিন। ভোর থেকে দুপুর একটা-দেড়টা পর্যন্ত বাজারের রমরমা থাকায় যানজটের সৃষ্টি হয়। আধ কিলোমিটার রাস্তা পেরোতে বাস বা গাড়ির যাত্রীদের সময় লেগে যায় আধ ঘণ্টারও বেশি। দুর্ভোগের শিকার হন তাঁরা। ভিড়ের মধ্যে রাস্তা পারাপার হতে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর একটা বড় অংশের বক্তব্য “রাস্তার ধারে বাজার বসায় যানজট নিত্যসঙ্গী। দুর্ঘটনা ঘটছে, কিন্তু বাজার কমিটি থেকে শুরু করে প্রশাসন কারও হুঁশ নেই।” বছরের পরে বছর এই পরিস্থিতি চললেও প্রশাসন নজর দেয়নি। বাজার বা হাটগুলি সময়ের সঙ্গে আড়েবহরে বাড়ায় সমস্যা আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় মানুষের বক্তব্য, মাঝেমধ্যেই প্রশাসন আলোচনায় বসে। কিন্তু এখনও পর্যন্ত কোনও বাজারকেই রাস্তা থেকে দূরে বসানোর উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির আহম্মেদ বলেন, “এটা বহু দিনের সমস্যা। বাজার-হাটগুলির উপরে এলাকার হাজার-হাজার মানুষ নির্ভরশীল। তাই ওই সব এলাকায় নিজস্ব বাজার তৈরি করে সমস্যা সমাধানের ব্যবস্থা করা দরকার। জেলা পরিষদ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইজারা নিচ্ছে। কিন্তু বাজার সম্প্রসারণে তারা কোন ভূমিকা রাখছে না।
হাট-বাজার কমিটির সভাপতি বাজার চৌধুরী উগ্য মারমার বক্তব্য, মাইসছড়ি বাজারে উঠার গলি গুলো পুরোপুরি ইট সলিং না হওয়ায় বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জনসাধারণ প্রতিনিয়ত কাঁদা ও আবর্জনার মধ্যে দিয়ে চলতে বাধ্য হচ্ছে। তাছাড়া গরু-ছাগল ও কাঁচা মাল বিক্রির কোন জায়গা নেই। এব্যাপারে ‘‘বহু বার প্রশাসনকে বাজার বা হাটের জন্য বিকল্প জায়গা ঠিক করে দেয়ার আর্জি জানিয়েছি। সর্বশেষ ০৩/০৯/২০১৮ ইং জনস্বার্থে বাজারটি সম্প্রসারণের জন্য রাস্তা সংলগ্ন ২৫৫ নং মাইসছড়ি মৌজার জায়গা ২১৬ ও ২১৭ নং দাগের অংশ হতে দুই একর পতিত জমির উপর বাজার সম্প্রসারণ করা হলে সমস্যার অনেকাংশে সমাধানে লক্ষ্যে চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবরে আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি। প্রশাসন বাজারটি সম্প্রসারণে কোন পদক্ষেপ নিচ্ছে না। জমি পেলে রাস্তার ধারে বিক্রেতাদের বসা বন্ধ করে দেব।
ভূক্ত ভোগী এলাকাবাসীর বক্তব্য, খাগড়াছড়ি জেলা পরিষদ বাজারটি প্রতিবছর ইজারা দেয় এবং এ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আয় করে। প্রশ্ন হচ্ছে অর্থ আয়ের জন্য জেলা পরিষদ কি যা খুশি তাই করতে পারবে? অবিলম্বে এই বাজার অন্য কোনো ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে। আমরা আশা করছি, সড়কের ওপর থেকে দ্রুত বাজারটি সরিয়ে নেওয়া হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ