বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » তাইন্দং বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে প্রশাসন
তাইন্দং বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে প্রশাসন
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে তাইন্দং বাজারের অগ্রিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । ক্ষতিগ্রস্ত ১৬ দোকান ঘর মালিকদের প্রত্যেককে ১ বান ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা দোকানি ২০ জনের প্রত্যেককে দেয়া হয়েছে ৩০ কেজি চাল ও দুই হাজার টাকা।
আজ বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ক্ষতিগ্রস্তদের প্রতিিিনধি তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর হাতে চেক ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও সাংবাদিক মুজিবুর রহমান ভুইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৈদ্যুতিক সর্টসার্কিটের থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাইন্দং বাজারের ২৫ ব্যবসা প্রতিষ্ঠান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১