শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » চালকদের মাঝে নগদ অর্থ বিতরন করেন আব্দুস শহীদ এমপি
প্রথম পাতা » মৌলভীবাজার » চালকদের মাঝে নগদ অর্থ বিতরন করেন আব্দুস শহীদ এমপি
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালকদের মাঝে নগদ অর্থ বিতরন করেন আব্দুস শহীদ এমপি

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আজ ৩ এপ্রিল শুক্রবার মরনব্যধি করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সমসেরনগরের সিংরাউলি মাঠে প্রায় ২শত জন সিএনজি-অটোরিক্সা ও রিক্সাচালকদের মধ্যে লক্ষাধিক পরিমান নগদ অর্থ বিতরন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান আশিক, কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, সমসেরনগর ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল আহমদ ও ইউনিয়ন সদস্যবৃন্দ।

বিতরন কালে উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আঁকার ধারন করেছে, এখনও এর প্রতিষেধক আবিষ্কার হয়নি। সারা বিশ্বে প্রায় ষাট হাজার মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে এখনও ব্যাপক হারে ছড়ায়নি, ভাইরাসটি প্রতিরোধ করতে প্রয়োজন সামাজিক দুরত্ব। সিএনজি- অটোরিক্সায় চলাচল করলে সামাজিক দুরত্ব বজায় থাকে না, তাতে করে করোনা সংক্রমনের সুযোগটা বেশি থাকে। ভাইরাসটি প্রতিরোধ করতে হলে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

সিনিয়র এএসপি (কমলগঞ্জ - শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান আশিক বলেন, আমরা রাষ্ট্রের সিদ্ধান্ত যদি মেনে চলি তাহলে করোনা আমাদের কিছুই করতে পারবে না। তিনি সবাইকে ঘরে থাকার ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন।

২০০ জন সিনজি-অটোরিক্সা ও রিক্সাচালকদের মধ্যে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।

কমলগঞ্জে আইন না মেনে মোটর সাইকেল চালনায় নয় জনকে মামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রশাসনের কড়া পর্যবেক্ষণ চলাকালে আইন না মেনে মোটরসাইকেল চালনায় ৯জনকে মামলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মামলা করে ৯টি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে নগদ ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২ ও জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, শুক্রবার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কড়া পর্যবেক্ষণকালে মুন্সীবাজার, কালেঙ্গা ও চৈত্রঘাট বাজার এলাকায় ৯টি মোটরসাইকেল আটকিয়ে সরকারি বিধি না মেনে মটর সাইকেল চালানো, মাথায় হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৯জন মোটরসাইকেল আরোহীর উপর মামলাগুলো করা হয়।

দন্ডবিধির ১৮০৪ ধারায় মোট ৪ হাজার ৪০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।

এসময় কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন এবং মামলা গুলোর সত্যতাও নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা না মেনে চলাচল করলে শনিবার থেকে আরও কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)