শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৩
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগ নেতার ভাড়াবাসা থেকে হাসানুর রহমান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পৌর ছাত্রলীগ নেতা মাইদুলসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের মহসিন খন্দকারের ছেলে ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলাম (২৯), তার বড় ভাই আব্দুর রাজ্জাক (৩৫) এবং রংপুরের কাউনিয়া থানার হরিশর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (২৮)। সে একটি ওষুধ কম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি ও ওই যুবকের প্রতিবেশি ছিলেন।
নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের নজির হোসেনের ছেলে। এবং তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসের স্থানীয় বিক্রয় প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন হাসান।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ওষুধ কম্পানির ওই বিক্রয় প্রতিনিধিকে গলায় রশি ঝুলিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
গত রবিবার (২৮ মার্চ) গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্স (গোরস্থানপাড়া) এলাকার খন্দকার ভিলা থেকে হাসানুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন অনেক বেলা পর্যন্ত ওই বাড়ির ভাড়াটিয়া যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশির সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ আরো বাড়ে। পরে বিষয়টি থানা পুলিশকে জানায় প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।





আর্কাইভ