শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » সোনাইছড়ির থমথমে পরিস্থিতি কাটেনি এখনো, আতঙ্কে ঘরছাড়া নারী-পুরুষ
প্রথম পাতা » কক্সবাজার » সোনাইছড়ির থমথমে পরিস্থিতি কাটেনি এখনো, আতঙ্কে ঘরছাড়া নারী-পুরুষ
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাইছড়ির থমথমে পরিস্থিতি কাটেনি এখনো, আতঙ্কে ঘরছাড়া নারী-পুরুষ

---উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত কয়েকদিন ধরে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা সহ দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর ও তান্ডব লীলার ঘটনায় জনমনে আতঙ্ক এবং দু’পক্ষের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা।

বিশেষ করে মামলার আসামীর মা নুর নাহার বেগমের হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে চলছে পরস্পর বিরোধী অভিযোগ। কেউ কেউ এই মৃত্যুকে পুঁজি করে প্রতিপক্ষকে মামলা দিয়ে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা জানান।

মিথ্যা মামলা ও হামলার ভয়ে বহু নিরপরাধ লোক বাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র অবস্থান করছেন। এ সুযোগে সন্ত্রাসী বাহিনীরা পুরো এলাকায় মহড়া দিচ্ছে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ও অনেক নাটকীয়তা শেষে ওই মহিলার ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দাফন করা হয়েছে।

জানা যায়, লকডাউনের সময় পশ্চিম সোনাইছড়িতে সপ্তাহখানেক আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নুরুল আবছার নান্নু ও তার ভাইদের সাথে দেলোয়ার হোসেনসসহ কয়েকজনের তর্ক হয়।

এ ঘটনায় নান্নু ও তার সন্ত্রাসী বাহিনী বাহিনীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই সময় মোবারক সহ আহত হয়েছিল আরো বেশ কয়েকজন।

এ ব্যাপারে ৩১ মার্চ উখিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভিকটিমের ছোট ভাই মোবারক হোসেন। যার মামলা নম্বর -৪৫। এ মামলায় ৩ জনকে আসামী করা হয়। আসামীরা হচ্ছে পশ্চিম সোনাইছড়ি এলাকার আলী হোসেন, দুই ছেলে নুরুল আবছার নান্নু ও আহমদ শরীফ।

এলাকাবাসীরা জানান গত শুক্রবার বিকালে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী আহমদ শরীফকে গ্রেফতার করে ইনানী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় জের ধরে জাফর আলম , সানা উল্লাহর নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী প্রতিপক্ষের বাড়িতে হানা দিয়ে ভাঙচুরসহ তাণ্ডবলীলা চালায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ সময় সোনাইছড়ি গ্রামের আবদুস কুদ্দুস (৪৫), ফরিদুল আলম (৪৭) মো. হোসেন (২৫), মোঃ রনি (২১), মোহাম্মদ রাসেল (২২), সানা উল্লাহর ভাই ও জাফর আলম (৪৫)সহ অনেকে আহত হন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ আবার ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা আলী আহমদের ছেলে মমতাজ মিয়া, মৌলভী ইসলামের ছেলে সিরাজ উল্লাহ ও বদিউল আলমের ছেলে হাকিম আলীকে আটক করে।

অনেকের সাথে কথা বলে জানা গেছে পুলিশ অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি আহমদ শরীফ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন নান্নুর মা নুর নাহার বেগম।

তাৎক্ষণিক কোটবাজার অরজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন। নুর নাহার বেগম সোনাইছড়ি গ্রামের আলী হোসেনের স্ত্রী। পরিবারের অভিযোগ তিনি স্ট্রোক করে নাই। প্রতিপক্ষরা তাকে নির্যাতন চালিয়েছে।

গ্রামবাসীরা জানান, পুত্র আহমেদ শরীফকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে তা সহ্য করতে না পারে মা স্ট্রোক করেন।

এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মেরাজ হোসেন চয়ন বলেন, নুর নাহার বেগমের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

মামলার বাদী মোবারক হোসেন অভিযোগ করে বলেন হত্যাচেষ্টা মামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্ট্রোকে মারা যাওয়া নারী কে পুঁজি করে মিথ্যা মামলা সাজানোর অপচেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে নুরুল আবছার নান্নুর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধার্থ সাহা বলেন, আলী হোসেনের ছেলে আহমদ শরীফ নিয়মিত মামলার আসামী। তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর সংঘর্ষ হয়। খবর পেয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ বলেন মৃত্যুর কারণ উদঘাটন জন্য মহিলার ময়নাতদন্ত করা হচ্ছে। ঢাকা থেকে ভিসেরা রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন বলেন, এঘটনার সত্যানুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। মহিলার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত করতে পারে। এ ঘটনায় যাতে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নজরদারি করছে পুলিশ।





কক্সবাজার এর আরও খবর

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে

আর্কাইভ