শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে আবারো তৎপর হচ্ছেন বনদস্যুরা : জিম্মিদশা থেকে ৮ জেলে-মৌয়াল উদ্ধার
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে আবারো তৎপর হচ্ছেন বনদস্যুরা : জিম্মিদশা থেকে ৮ জেলে-মৌয়াল উদ্ধার
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে আবারো তৎপর হচ্ছেন বনদস্যুরা : জিম্মিদশা থেকে ৮ জেলে-মৌয়াল উদ্ধার

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনে আবারো সংগঠিত হচ্ছেন বনদস্যুরা।প্রধানমন্ত্রী সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত ঘোষণা করলেও কার্যত এখনো পুরোপুরি তা দস্যুমুক্ত হয়নি। মুক্তিপণ আদায়ে জেলেদের ওপর বেড়েছে অত্যাচার-নির্যাতন। জেলে-মৌয়াল অপহরণ ও বনরক্ষীদের সাথে গোলাগুলির মধ্য দিয়ে ‘রাজা-বাদশা’ নামের ওই দস্যুবাহিনী তাদের অস্তিত্ব জানান দিয়েছে। গত এক সপ্তাহে পূর্ব সুন্দরবনের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জে পৃথক তিনটি দস্যুতা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটিয়েছে নতুন এই বাহিনী। এতে বনের পেশাজীবীদের মাঝে নতুন করে আবার দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। দস্যুদের জিম্মিদশা থেকে আট জন জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ।

সর্বশেষ ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনের ছয়টি দস্যু বাহিনী বাগেরহাট স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র-গোলাবরুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে। এ নিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সর্বমোট ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য তাদের ৪৬২টি আগ্নেয়াস্ত্র এবং ৩৩ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদ জমা দেয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুন্দনবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। সেই দস্যুমুক্ত সুন্দরবনে প্রায় দেড় বছর পর এই প্রথম দস্যুতা ও গোলাগুলির ঘটনা ঘটল।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, নতুন আবির্ভূত রাজা-বাদশা বাহিনীতে পাঁচজন সদস্য রয়েছে। এদের কাছে আছে দুটি পাইপগান, একটি শার্টার গান, দুটি রামদা। বাহিনীর প্রধান শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে চাঁনমিয়া বয়াতীর ছেলে সাবেক বনদস্যু মো. কবির বয়াতী। বাহিনীর সদস্যদের মধ্যে একই গ্রামের আ. রহমান, মডেল বাজারের আনোয়ার ফরাজী এবং পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার বেল্লালসহ তিন জনের নাম জানা গেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গত ১৮ এপ্রিল সকালে শ্যালারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের নীলবাড়ীয়া এলাকার খালে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পায়। বনরক্ষীরা ট্রলারটির কাছাকাছি গেলে ট্রলার থেকে বনদস্যুরা লাফিয়ে বনে উঠে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনরক্ষীদের গুলির মুখে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়।

এসিএফ জানান, দস্যূদের ফেলে যাওয়া ট্রলার থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. জব্বার (৬৫), ফজলে হক (৫৫), আ. কুদ্দুস (৩৫) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের গিয়াস উদ্দিন (২০) নামের চার জেলেকে উদ্ধার করা হয়। রবিবার রাতে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

এর আগে ১৪ এপ্রিল বিকেলে কটকা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বনের টিয়ারচর এলাকায় বনদস্যুদের কবল থেকে আরো চার জেলে ও মৌয়ালীকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়েছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তবে, তাদের নাম জানাতে পারেননি ওই বন কর্মকর্তা।

অপরদিকে জেলে সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে চাঁদপাই রঞ্জের ধানসাগর স্টেশনের লাঠিমারা ভারাণী খাল থেকে শরণখোলার উত্তর রাজাপুর ও মোরেলগঞ্জ গুলিশাখালী এলাকার চারটি জেলে নৌকায় হানা দেয় ওই দস্যুরা। তাদের নৌকা থেকে চার-পাঁচ হাজার টাকার মাছ ১১০০ টাকা নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মী জেলেদের উদ্ধার এবং গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)