শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

------আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দিঘীনালায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আবদুল জলিল। গুরুতর আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে সাংবাদিক আবদুল জলিলকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সাংবাদিক আবদুল জলিল চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘‘সাপ্তাহিক চট্টবাণী’ পত্রিকায় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত সাংবাদিক আবদুল জলিল জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাসায় অবস্থানকালে হাফেজ হামিদুল্লাহ নামে একজন কথা আছে বলে বাহিরে আসতে বলে। বাসা থেকে বাহিরে পুকুর পাড়ে আসলে হঠাৎ আরো কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা বলে “তুই কতো বড়ো সাংবাদিক হয়েছিস যে মেরুং এর নিউজ করিস, ডিলারের বিরুদ্ধে নিউজ করিস, তোকে মেরে তোর রক্ত দিয়ে গোসল করবো, দেখি তোর পাশে কে দাড়ায়’’?
সন্ত্রাসীদের অস্ত্রের কোপে আমার হাত কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাত্ত জখম হয়। আমার আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়”।

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে সাংবাদিক আবদুল জলিলকে দেখতে যান বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ পার্বন চাকমা জানান, আহত সাংবাদিকের বাম হাতের তালুতে কাটা ছিলো সেখানে সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

দিঘীনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দে বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, পার্বত্য প্রেসক্লাব, খাগড়াছড়িসহ বিভিন্ন মহল প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ব্যপারে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম মুজাহিদুল ইসলাম বলেন,সাংবাদিকদের নির্যাতন করে সত্যকে চাপিয়ে রখতে অতীতে কেউ পারেনাই ভবিষ্যতে ও পারবেনা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

উল্লেখ্য যে, ১৩ এপ্রিল সোমবার দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র অভিযানে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (দুলু) কে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন বলেন ‘’ প্রতি বস্তা ১০০০ টাকা দরে ডিলার মো. জহির এর নিকট থেকে উক্ত চাল ক্রয় করেছি । খাদ্য বান্ধব কর্মসূচি’র মেরুং ইউনিয়ন’র ডিলার মো. জহির পলাতক রয়েছে ৷

এ ঘটনার পর থেকে সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হুমকি আসে।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ