শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু
প্রথম পাতা » কৃষি » গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু
শনিবার ● ১৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাগানে ও বাড়ির উঠানের লিচু গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু। প্রতিটি গাছে শোভা পাচ্ছে থোকায় থোকায় লিচু। মিষ্টি ও রসালো স্বাদ আর বৈশিষ্ট নিয়ে বিভিন্নজাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-৩সহ দেশি জাতের লিচুর ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা।

এখন আম-লিচুর ভারে ছেয়ে গেছে চারপাশের গাছগুলো। লিচুর ছড়িয়ে যাওয়া মৌ মৌ গন্ধের টানে মধু আহরণে গাছে গাছে ছোটাছুটিতে ব্যস্ত খুদে মাছি ও মৌমাছিরা। আত্রাইয়ে লিচুর আবাদ তেমন একটা না হলেও এবার লিচুর সঙ্গে সমপ্রতিযোগী হয়ে উঠেছে আম। লিচুর পাশাপাশি আমগাছজুড়ে দেখা দিয়েছে থোকায় থোকায় আম।

বর্তমানে চারপাশের লিচু ও আমগাছের পাতা ঢাকা পড়েছে রসলো লিচু ও আমের ভারে। এবারে উপজেলার লিচু ও আমের গাছ গুলোতে লিচুর ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে আত্রাইয়ে লিচুর বাম্পার ফলন হবে মনেকরছেন কৃষি অধিদপ্তর। আম-লিচুগাছে ব্যাপক আকারে ফল দেখা দেওয়ার আগ থেকে ফলন ভালো পাওয়ার আশায় পরিচর্যা শুরু করেছেন স্থানীয় বাগানি ও চাষিরা। খড়া মৌসুমে বৃষ্টিপাত দেখা না দেওয়ায় সেচের মাধ্যমে লিচু-আমগাছের গড়ায় পানি সরবরাহ করছেন তারা।

কোনো ধরনের ছত্রাক বা রোগে আক্রান্ত না হয় এজন্য কৃষি বিভাগের পরামর্শ নিচ্ছেন স্থানীয় লিচুও আম চাষিরা। আগামীতে ফলন উঠা পর্যন্ত গাছ ও ফলের পরিচর্যা কাজ চালিয়ে যাবেন তারা।

এ ব্যাপারে উপজেলার ভবানীপুর গ্রামের লিচু চাষি খন্দকার বাবু জানান, পোকামাকড়ের আক্রমণ ও রোগ-বালাই থেকে গাছ ও লিচুর গুটিকে মুক্ত রাখতে ব্যবহার করা হচ্ছে বালাইনাশক। গত দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে ঠিক মতো বালাইনাশক দেওয়া সম্ভব হয়নি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক দেওয়া হচ্ছে।

নাটোর থেকে আগত মৌসুমী ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতি বছর লিচুর মৌসুমে আত্রাইয়ে আসেন। এবার লিচুর ফলনও ভালো হয়েছে। আশা করছি, সব ঠিক থাকলে এ বছর বাণিজ্য ভালো হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, আত্রাই উপজেলাতে তেমন একটা লিচু উৎপাদন হয়না। তবে এখন দিন দিন লিচুর গাছ বাড়ছে। মুকুল ধরা থেকে ফল আসা ও ফল উঠা পর্যন্ত সব ধরনের পরিচর্যা কাজে কৃষিবিভাগের কর্মকর্তারা সহযোগীতা করবেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের পাশাপাশি লিচুর ফলন হবে।

এক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আত্রাই :: করোনাভাইরাস সংকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এক হাজার নিন্ম আয়ের পরিবার, কর্মহীন, সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ,সাবান ১টি, ডাল ও তেল ৫০০ গ্রাম করে খাদ্যসামগ্রী ঘরে ঘরে সরকারি সাহায্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম। বিতরণকালে এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দু নারায়ন চৌধুরী ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ত্রাণের জন্য কাউকে ঘড়ের বাইরে বের হতে হবে না। সরকারি সাহায্য-সহযোগিতা পৌঁছে দেয়া হবে। যতদিন করোনা সংকট শিথিল না হচ্ছে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে ততদিন সরকারের তরফ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।





আর্কাইভ